ডাইভারসিটি ভিসা (ডিভি) ২০১২ লটারির ফল ১ মে থেকে:সর্বোচ্চ ৭৬ লাখ ৭০ হাজার বাংলাদেশির আবেদন
ইউএসএনিউজ ডেস্ক: ডাইভারসিটি ভিসা (ডিভি) ২০১২ লটারির ফল আগামী ১ মে থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে (http://www.dvlottery.state.gov) পাওয়া যাবে।বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, ডিভিবিষয়ক কোনো তথ্য ই-মেইলে পাঠানো হয় না। তাই ডিভি লটারি বা গ্রিন কার্ড জেতাসম্পর্কিত কোনো ই-মেইলের বৈধতা নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনের বরাত দিয়ে গত নভেম্বর মাসে ওয়ালস্ট্রিট জার্নাল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, গতবছর ডিভি লটারি আবেদনকারীদের তালিকায় বাংলাদেশ শীর্ষে। প্রায় ৭৬ লাখ ৭০ হাজার বাংলাদেশি ওই লটারির জন্য আবেদন করেছেন।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ডিভি ২০১২-এর ওয়েবপেজের এন্ট্রি স্ট্যাটাস চেক পাতায় আসলে আবেদনকারীদের তাদের অনলাইন ডিভি আবেদনপত্রের কনফারমেশন পাতায় প্রাপ্ত তথ্যগুলো প্রদান করতে হবে। এই ‘কনফারমেশন’ পেজটি ডিভির জন্য অনলাইন আবেদন ফর্ম পূরণের পর আবেদনকারীদের প্রিন্ট করে সংরক্ষণ করে রাখার কথা। আবেদনকারীরা যদি করফারমেশন পাতাটি সংরক্ষণ না করে থাকেন তাহলে সেই পাতার তথ্যগুলো পুনরায় পাওয়ার কোনো পথ নেই। যুক্তরাষ্ট্র দূতাবাস কিংবা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই কনফারমেশন পাতাটির আরেকটি কপি প্রদান করতে পারবে না এবং আবেদনকারী তাঁর আবেদনের অবস্থা দেখতে কিংবা তাঁর ভিসার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন না।যুক্তরাষ্ট্র দূতাবাস আরো জানায়, অনলাইন স্ট্যাটাস চেক পাতায় ‘বিজয়ী’ বার্তা পাওয়া মানে এই নয়, আবেদনকারী ভিসার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। ডিভিপ্রাপ্তির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হতে হলে সব আবেদনকারীকে দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, আবেদনকারীদের অনলাইন আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং নিজের সম্প্রতি তোলা একটি ছবি প্রদান করতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীদের প্রমাণ করতে হবে যে ডিভি ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কিংবা কাজের অভিজ্ঞতা তাঁদের আছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, এন্ট্রি স্ট্যাটাস চেক পাতায় যাঁরা ডিভি লটারির বিজয়ী হিসেবে চিহ্নিত হবেন, তাঁরা তাঁদের ভিসাপ্রাপ্তির জন্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ওয়েবসাইটেই নির্দেশনা পাবেন। ডিভি সংক্রান্ত সব যোগাযোগ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের এন্ট্রি স্ট্যাটাস চেক পাতার মাধ্যমে করা হবে। এন্ট্রি স্ট্যাটাস চেক পাতায় যাঁরা বিজয়ী হিসেবে চিহ্নিত হয়েছেন পর্যায়ক্রমে তাদের ডিভি ভিসা পাওয়ার জন্য উপরিলি্লখিত যোগ্যতাগুলো প্রমাণ করতে যুক্তরাষ্ট্র দূতাবাসে একটি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।যুক্তরাষ্ট্র দূতাবাস আরো জানায়, কংগ্রেস অনুমোদিত ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা একটি বার্ষিক কর্মসূচি। যুক্তরাষ্ট্রে কম অভিবাসী আছে এমন দেশের নাগরিকদের বছরে ৫০ হাজার ডাইভারসিটি ভিসা প্রদান করা হয়ে থাকে। দৈবচয়ন পদ্ধতিতে লটারির মাধ্যমে সারাবিশ্ব থেকে আসা আবেদনগুলোর মধ্য থেকে ডিভির জন্য প্রার্থী বাছাই করা হয়।যুক্তরাষ্ট্র দূতাবাস ডিভির জন্য আবেদনকারীদের সতর্ক করে বলেছে, ‘ডিভি ভিসা লটারিতে অংশগ্রহণকারীরা লটারি জিতেছেন কি না কিংবা ভিসার জন্য আবেদন করার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানোর অধিকার অন্য কোনো প্রতিষ্ঠানের নেই।কালেরকন্ঠ’
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








