ডাকযোগে পরিষেবা দেয় পাবলিক লাইব্রেরি
সেলিনা শারমিন: নিউইয়র্ক সিটির পাবলিক লাইব্রেরিগুলোতে ডাকযোগে লাইব্রেরির পরিষেবার ব্যবস্থা রয়েছে। বিশেষ করে যে কোনো বয়সের শিশু-কিশোর অথবা প্রাপ্তবয়স্কসহ যারা অসুস্থ অথবা শারীরিক অক্ষমতার জন্য বাড়ির বাইরে আসতে পারেন না, তাদের জন্য রয়েছে ডাকযোগে বিভিন্ন ধরনের লাইব্রেরি পরিষেবা। এই বিশেষ পরিষেবার ব্যবস্থাকে বলা হয় ‘মেইল এ-বুক’ অথবা ‘বুকস-বাই-মেইল’। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি, ব্রুকলিন পাবলিক লাইব্রেরি এবং কুইন্স লাইব্রেরিতে এই পরিষেবা চালু রয়েছে। এই পরিষেবা গ্রহণ করার জন্য স্বাস্থ্য বিষয়ক ফিজিশিয়ানের দ্বারা সত্যতা যাচাই করতে একটি ফর্ম পূরণ করতে হবে। আবেদনপত্রটিতে অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে কোন বয়সের এবং কোন ভাষার বই-এর জন্য অনুরোধ করা হয়েছে। যাতে করে সঠিক ভাষার এবং সঠিক বয়সের বই অথবা অন্যান্য দ্রব্যাদি সরবরাহ নিশ্চিত করা যায়। আবেদনপত্র পূরণ করার পর রেজিস্ট্রেশন সম্পন্ন হলে যে কোনো বই, অডিও বুকসসহ, ডিভিডি এবং সিডি (ইংরেজিসহ বিভিন্ন ভাষার) ইউএস পোস্টাল সার্ভিসের দ্বারা ফেরতযোগ্য ব্যাগে ফ্রি পরিষেবা লাইব্রেরি ব্যবহারকারীদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এই ডাকযোগে পরিষেবা সাধারণত যে কোনো নার্সিং হোম, সিনিয়র সেন্টারসহ নিউইয়র্ক সিটিতে যে কোনো বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এই ব্যতিক্রমধর্মী পরিষেবা দেওয়া হয় যাতে করে সর্বস্তরের সকল বয়সের বিভিন্ন দেশের ইমিগ্র্যান্টসহ পাবলিক লাইব্রেরির পরিষেবা থেকে বঞ্চিত না হয়। পাবলিক লাইব্রেরিগুলোতে আরও রয়েছে ক্লোজড ও সার্কিট টেলিভিশন সেটা ব্যবহার করে লাইব্রেরিতে ব্যবহারকারী যে কোনো বই অথবা ডকুমেন্টের ইমেজ বর্ধিত করে পড়তে পারা যায়। যে কোনো বিষয়ের ডাকযোগে পরিষেবা গ্রহণ করতে যে কোনো লোকাল পাবলিক লাইব্রেরিতে সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘণ্টা পরিষেবা পাওয়া যাবে টেলিফোন, ট্যাক্স ই-মেইল অথবা চ্যাট করার মাধ্যমে। বিস্তারিত তথ্যের জন্য ব্রুকলিন পাবলিক লাইব্রেরিতে-৭১৮-২৩৬-১৭৬০ এবং কুইন্স লাইব্রেরিতে ৭১৮-৭৭৬-৬৮০৩ নম্বরে ফোন করে পাওয়া যাবে।
যে কোনো ব্যক্তি বয়স্ক, কেয়ারগিভার সম্পর্কে আরও বেশি তথ্যের প্রয়োজন হলে অথবা ডাকযোগে পাবলিক লাইব্রেরির পরিষেবা সম্পর্কে জানতে ইচ্ছুক হলে পাবলিক লাইব্রেরির যে কোনো লোকাল শাখায় ফোন করলে জানা যাবে।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








