ডার্ক চকোলেটে কাশি উপশম!
ডেস্ক: সাধারণ কাশির ক্ষেত্রে ডার্ক বা গাঢ় রঙের চকোলেট আবির্ভূত হতে পারে ত্রাণকর্তার ভূমিকায়। তীব্র বা দীর্ঘস্থায়ী কাশির ক্ষেত্রেও বেশ কার্যকরী চকোলেট। নতুন এক গবেষণায় দেখা গেছে, চকোলেটের মূল উপাদান কোকোয়াতে কাশির জীবাণু প্রতিরোধ ও ধ্বংস করার মতো কেমিক্যাল রয়েছে। গবেষণার জন্য ১৩টি হাসপাতালে কাশিতে আক্রান্ত প্রায় ৩০০ জনকে দিনে দু’বার করে ১৪দিন প্রাকৃতিকভাবে প্রাপ্ত কেমিক্যাল থিওব্রোমিন সেবন করতে দেয়া হয়। চকোলেটের উপকরণের অন্যতম এটি। এভাবে সেবনের অল্প কয়েক দিনের মাথায় কাশিতে আক্রান্ত ৬০ শতাংশ মানুষই অনেকটা সেরে উঠলেন। গবেষকরা বলছেন, ইতিবাচক ফল পেতে দিনে গাঢ় রঙের একটি চকোলেটই যথেষ্ট। তবে এ চিকিৎসায় কাশি সম্পূর্ণ উপশম হয় না। কারণ গবেষণায় দেখা গেছে থিওব্রোমিন সেবন ছেড়ে দেয়ার অল্প কয়েকদিনের মাথায় আবার কাশির উপসর্গসমূহ দেখা দেয়। তবে চকোলেট খাওয়ার ক্ষতিকর দিকও রয়েছে। স্থূলতা ও অন্যান্য পার্শ্ব-প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে চকোলেটের পরিমাণ ঠিক করে নেয়াটা জরুরি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








