ডায়ানাকে স্মরণ করলো ভক্তরা

১৫ বছর আগে ফ্রান্সের প্যারিসে সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার মৃত্যুতে শোকে বিহবল হয়ে পড়েছিল ভক্তরা। সেদিন সারা বিশ্বে ডায়ানার ভক্তরা আওয়াজ তুলেছিলো কখনো তাকে ভুলবে না তারা। গতকাল শুক্রবার ছিলো প্রিন্সেস ডায়ানার ১৫তম মৃত্যুবার্ষিকী। এদিন নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে তাকে স্মরণ করে ভক্তরা। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিস শহরে ডায়ানা ও তার প্রেমিক দোদি ফায়েদ এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন। খবর:এএফপি, মিরর। ব্রিটেনে এই প্রিয় প্রিন্সেসের জন্য এখনো তৈরি করা হয়নি কোন স্মৃতিসৌধ। তবে তার ভক্তদের বিশ্বাস, স্মৃতিসৌধ ছাড়াই প্রিন্সেস ডায়ানা এখনো বেঁচে আছেন তার দুই ছেলের মাঝে। ডায়ানা তার ছেলেদের কেনসিংটনের প্রাসাদের বাইরে থাকার জন্য জোর করেছিলেন। বড় ছেলে প্রিন্স উইলিয়ামের মধ্যে তার প্রভাব এখন সহজেই লক্ষণীয়। মায়ের আদর্শ ধারণের জন্য উইলিয়াম এখন জনপ্রিয় প্রিন্স। ডায়ানার জীবন দর্শন এবং মৃত্যু ব্রিটিশ রাজপরিবারের নতুন প্রজন্মকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে বলেই মনে করেন বিশ্লেষকরা।
প্রিন্সেস ডায়ানা ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে যুবরাজ চার্লসের সাথে তার বিয়ে হয়। ১৯৯৬ সালে বিবাহ বিচ্ছেদের আগ পর্যন্ত তাকে প্রিন্সেস অব ওয়েল?স বলে সম্ব্বোধন করা হতো। আন্তর্জাতিক অঙ্গনে ডায়ানা নিজকর্ম আর গুণেই ব্যাপক পরিচিতি পান। তিনি দানশীলতার জন্য খ্যাত ছিলেন। ফ্যাশন, সৌন্দর্য, এইডস রোগ বিষয়ে সচেতনতা তৈরিতে তার অবদান এবং ভূমি মাইন-এর বিরুদ্ধে তার আন্দোলন তাকে বিখ্যাত করেছে। জীবদ্দশায় ডায়ানাকে বলা হতো বিশ্বের সর্বাধিক আলোকচিত্রিত নারী। অবশ্য সমালোচকদের মতে, এই খ্যাতি এবং খ্যাতির জন্য প্রচেষ্টাই ডায়ানার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ডায়ানার মৃত্যু-রহস্যের জট খোলেনি। আপাতদৃষ্টিতে তিনি দুর্ঘটনায় নিহত হলেও এর পেছনে কারণ খুঁজেছেন অনেকেই।ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








