ডিএনএ পরীক্ষায় ওসামা বিন লাদেনের মৃত্যু নিশ্চিত : মার্কিন কর্মকর্তা
ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন কর্মকর্তারা ওসামা বিন লাদেনের ডিএনএ এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়েছেন যে তিনি নিহত হয়েছেন। তারা বলেন, তার মৃত্যুর ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা ১১ দশমিক ৮ কোয়াড্রিলিয়ন ভাগের মধ্যে মাত্র এক ভাগ। এক কোয়াড্রিলিয়নের অর্থ যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ১-এর পর ১৫টি শূন্য। এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা সাংবাদিকদের জানান, সিআইএ বিশেষজ্ঞরা প্রথমে বিন লাদেনের ছবির সাথে তার লাশের ছবিসমূহের তুলনা করেন এবং তারপর তারা বিন লাদেনের বিশাল ও সমপ্রসারিত পরিবারের দৈহিক নমুনার সঙ্গে তার ডিএনএ নমুনার পর্যালোচনা করা হয়। কর্মকর্তাটি জানান, ফলে পাকিস্তানে একটি ভবনে ১ মে মার্কিন নেভী সিলের অভিযানে যে আল কায়েদা প্রধান নিহত হয়েছেন এ ব্যাপারে কোন সন্দেহ নেই। কর্মকর্তাটি বলেন, পর্যালোচনার ভিত্তিতে দেখা যায় যে, তার ডিএনএর ব্যাপারে কোন প্রশ্ন তোলা অবান্তর। এই পর্যালোচনার ভিত্তিতে ভুল হওয়ার সম্ভাবনা প্রায় ১১ দশমিক ৮ কোয়াড্রিলিয়ন ভাগের এক ভাগ। আল কায়েদা নেটওয়ার্কও এক বিবৃতির মাধ্যমে বিন লাদেন নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছে।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








