Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

ডিএসই ও সিএসইতে রোববার লেনদেন বন্ধ

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: January 20, 2011 | 10:34 AM

ইউএসএনিউজ ডেস্ক:  সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য ইয়াসিন আলী আজ বৃহস্পতিবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগামী রোববার লেনদেন বন্ধ থাকবে। আর অতিরিক্ত লেনদেন করায় ছয়টি ব্রোকারেজ হাউস এক মাস বন্ধ থাকবে।আবার কবে থেকে লেনদেন শুরু হবে, তা ওই দিনই জানানো হবে বলেও ইয়াসিন আলী প্রেস ব্রিফিংয়ে জানান।
এর আগে, ঢাকার পুঁজি বাজারের (ডিএসই) লেনদেন ফের বন্ধ হয়ে যায়।পাঁচ মিনিটেই নির্ধারিত সার্কিট ব্রেকার অতিক্রম করে ডিএসইর সাধারণ সূচক ৫৯৯ দশমিক ৭৬ পয়েন্ট কমে যায়। আর এতে স্বয়ংক্রিভাবে বন্ধ হয়ে যায় লেনদেন।উল্লেখ্য, নতুন নিয়ম অনুযায়ী, সূচক ২২৫ পয়েন্ট বাড়লে বা কমলে লেনদেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত কার্যকর করে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি।
ঢাকার পুঁজি বাজারের (ডিএসই) লেনদেন ফের বন্ধ হয়ে যাবার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরা ডিএসই সামনে বিক্ষোভ শুরু করে। এসময় পুলিশের সঙ্গে বিনিয়োগকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ ক’জন আহত হয়। পুলিশ ৫ জনকে আটক করে।
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV