ড্রাইভিংয়ে গুগল গ্লাস নিষিদ্ধ

যানবাহন চালানোর সময় সার্চ জায়ান্ট গুগলের পণ্য গুগল গ্লাস ব্যবহার নিষিদ্ধ করে নীতিমালা প্রণয়ন করছে যুক্তরাজ্য। এক প্রতিবেদনে টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (ডিএফটি) গুগল গ্লাস বাজারে আসার আগেই এ নীতিমালা আরোপ করার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এতে চালক গাড়ি কিংবা মোটরসাইকেল চালানোর সময় বিভ্রান্ত হতে পারেন।
আগামী বছর বহু প্রত্যাশিত গুগল গ্লাস বাজারে দেখা যাবে। যেটি দেখতে অনেকটা সাধারণ চশমার মতো। এর বাম চোখের গ্লাসে থাকবে ছোট স্ক্রিন। যেটি কাজ করবে কম্পিউটারের মতো।
ব্যবহারকারী একে ছবি তোলা, ভিডিও রেকর্ড এবং মেসেজ পড়ার কাজে ব্যবহার করতে পারবে। ডিএফটির এক মুখপাত্র জানান, চালকরা রাস্তায় গাড়ি চালানোর সময় পূর্ণ মনোযোগ দেয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এ সময় তাদের এমন কিছু করা উচিত নয়, যাতে রাস্তায় কী হচ্ছে বা কী চলছে তা বুঝতে অসুবিধা হয়।
যেসব চালক গাড়ি চালানোর সময় পূর্ণ মনোযোগ না দিয়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটায়, এ বছর শেষে তাদের জন্য সুনির্দিষ্ট শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। গাড়ি চালানোর সময় চালক যাতে গুগল গ্লাস ব্যবহার করতে না পারে, তা নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা চলছে। সূত্র : বিডিনিউজ

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের