ঢাকার ব্র্যাক ট্রেনিং সেন্টারে কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. ফেরদৌস খন্দকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ চান্দুর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ঢাকার ব্র্যাক ট্রেনিং সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানান যুক্তরাষ্ট্র জাতীয় পাটির সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু। এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে আবু তালেব চৌধুরী চান্দু জানান, ডা. ফেরদৌস খন্দকার একজন ভাল মনের মানুষ। কভিট – ১৯ মহামারির সময তিনি নিরলসভাবে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের চিকিৎসা সহায়তা দিয়েছেন। একজন মানুষ দেশপ্রেম আছে বলেই দেশের মানুষের পাশে সুচিকিৎসা দিতে দেশে যান। তার উপর ক্ষমতাসিন সরকার যেভাবে নির্যাতন, মিথ্যা অপপ্রচার চালায় বঙ্গবন্ধুর খুনি খন্দাকার মোস্তাকের ভাগিনা বলে। চান্দু জানান, ডা. ফেরদৌস খন্দকার চট্টগাম মেডিকেল কলেজ ছাত্র ছিলেন এবং ছাত্রলীগের নির্বাচিত কমিটির সদস্য ছিলেন। তিনি কোনদিন অন্য কোন রাজনৈতিক দলে যুক্ত হননি। আবু তালেব চৌধুরী চান্দু বলেন, আজ যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। প্রেসবিজ্ঞপ্তি
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








