Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের ঈদ শুভেচ্ছা

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: August 24, 2018 | 3:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পবিত্র ঈদুল আজহায় বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানান তিনি।

ভিডিওতে দেখা যায়, শাড়ি পরে বাংলায় ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন বার্নিকাট। তিনি বলেন, ‘ঘুরে ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদ মোবারক।’ বিদায়ী রাষ্ট্রদূত আরও বলেন, ‘বিদায়ের আগে শেষবারের মতো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।’

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজের ৬০ লাখ অনুসারীকে ধন্যবাদ জানান মার্শা বার্নিকাট

মার্শিয়া ব্লুম বার্নিকাট ২০১৫ সালের ২৬ জানুয়ারি ঢাকায় আসেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৫তম রাষ্ট্রদূত হিসেবে তিনি ড্যান মজীনার স্থলাভিষিক্ত হন। ঢাকায় আসার ২০ দিনের মাথায় ওই বছরের ১৫ ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বার্নিকাটের সাক্ষাৎ হয়। মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মার্শিয়া বার্নিকাট ২০১৫ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনে শপথ নেন। এ বছরই তাঁর মেয়াদ শেষ হচ্ছে। বার্নিকাটের স্থলাভিষিক্ত হচ্ছেন রবার্ট মিলার।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV