Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট চালু হচ্ছে নভেম্বরে

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: May 9, 2011 | 12:26 PM

ইউএসএনিউজ ডেস্ক: ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট সার্ভিস চালু হচ্ছে আগামী নভেম্বরে।  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল সংসদ সচিবালয়ে কমিটির ২৫তম বৈঠকের পর সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট সার্ভিসের জন্য লিজ নেয়া দুটি  বোয়িং ৭৭৭-২০০-ইআর এর একটি অক্টোবরে এবং অপরটি নভেম্বরেই বিমান বহরে যুক্ত হচ্ছে। এবার আর এটির হেরফের হওয়ার কোন সম্ভাবনা নেই। তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে দ্রুতগতিতে ক্যাটিগরি ওয়ানে উন্নীত করার ব্যাপারেও কমিটি আশাবাদী। তাই তারা মনে করছেন আগামী নভেম্বরে ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট সার্ভিস পুনরায় চালুর ব্যাপারে আর  কোন বাধা আসবে না। প্রসঙ্গত ক্রমাগত  লোকসান ও উড়োজাহাজ সঙ্কটের কারণে ২০০৬ সালের জুলাই মাসে ঢাকা-নিউ ইয়র্ক রুট বন্ধ করে দেয় বিমান। এসময় বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জি এম কাদের, হুইপ  মো. মুজিবুল হক, মইন উদ্দীন খান বাদল,  মো. ফরিদুল হক খান, শফিকুর রহমান  চৌধুরী, মো. মেজবাউদ্দীন ফরহাদ ও শেফালী মমতাজ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV