ঢাকা সংলগ্ন টঙ্গির তুরাগ নদীর তীরে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপি বিশ্ব ইজতেমা
ইউএসএ নিউজ : ঢাকা সংলগ্ন টঙ্গির তুরাগ নদীর তীরে শুক্রবার থেকে তিনদিনব্যাপি বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এই ধর্মীয় সমাবেশে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানের জন্য ৫ ভাগে বিভক্ত হয়ে ৮শ র্যাব সদস্য ইজতেমা ময়দানে দায়িত্ব পালন করবে। র্যাব সদস্যরা ইজতেমা ময়দান ও সংলগ্ন এলাকাতে তিন স্তরের নিরাপত্তা বলয় সৃষ্টি করে ধর্মপ্রাণ মানুষের নিরাপত্তা নিশ্চত করবে।

র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহষ্পতিবার এসব কথা জানানো হয়েছে। এতে বলা হয়, এই প্রথমবারের মত ২১ থেকে ২৩ জানুয়ারি এবং ২৮ থেকে ৩০ জানুয়ারি দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। সার্বিক নিরাপত্তা ও নজরদারির সুবিধার জন্য সমগ্র ইজতেমা ময়দান ঘিরে পর্য্যবেক্ষণ টাওয়ার থাকবে। এছাড়া র্যাবের একটি চৌকস দল হেলিকপ্টারযোগে ইজতেমা ময়দান ঘিরে আকাশে টহল দেবে। সিসিটিভি নিয়ন্ত্রণ করে মাধ্যমে ইজতেমা স্থলের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে । বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালের জানুয়ারি মাসের শুরু থেকেই চার মেয়াদে প্রাক ইজতেমা, ইজতেমা সময়কালীন, ইজতেমা মধ্যবর্তী এবং ইজতেমা পরবর্তী মুসল্লিদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমা ময়দান জুড়ে থাকবে বিশেষ নজরদারি। প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা তল্লাশির পরই কেবল মুসল্লিগণ ইজতেমায় প্রবেশ করতে পারবেন।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








