Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

তদন্তে ডিএনএ পরীক্ষাই এখন একমাত্র ভরসা : যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে রুনির ডিএনএ শনাক্ত, সাগর-মেঘের ডিএনএ পরীক্ষা চলছে

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: August 23, 2012 | 7:41 PM

Details

আবুলখায়ের  : সাড়ে ছয় মাসেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের কোন রহস্য উদঘাটন করতে পারেনি তদন্তকারী কর্তৃপক্ষ। এটা এখন ক্লু লেস মামলা বলে তদন্তকারী কর্তৃপক্ষ জানান। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের একমাত্র ভরসা মার্কিন যুক্তরাষ্ট্রের ফোকল্যান্ডের ফরেনসিক ও ডিএনএ ল্যাবের পরীক্ষা। র্যাবের চাহিদা অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহূত ছোরা ও ছোরার বাট, রক্তমাখা কাপড়, মোজাসহ নয়টি আলামতের ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার জন্য বিশ্বের অত্যাধুনিক উক্ত দুইটি ল্যাবে জুন ও জুলাই মাসে র্যাবের পক্ষ থেকে পাঠানো হয়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, এ পর্যন্ত পরীক্ষায় রুনির ডিএনএ শনাক্ত করা হয়েছে। তার টি শার্টে ভিন্ন ডিএনএ পাওয়া গেছে। সাগর ও তার পুত্র মেঘের ডিএনএ পরীক্ষা চলছে বলে জানা যায়। এ ডিএনএ পরীক্ষা রিপোর্টই সাংবাদিক দম্পতি হত্যা মামলা তদন্তের শেষ ভরসা। এ রিপোর্ট অনুযায়ী খুনিদের শনাক্ত করা সম্ভব হবে বলে সূত্র   জানায়। যখন কোন খুনি শনাক্ত করা সম্ভব হয় না, তখন ক্রাইম সিনই একমাত্র বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু সাগর রুনির ক্রাইম সিনকে সেভাবে সংরক্ষণ করতে পারেনি পুলিশ। সিআইডি ও ডিবি বিশেষজ্ঞ দলও ঘটনাস্থলে গিয়ে ক্রাইম সিন রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এটি আমেরিকার দুইটি ল্যাবের পরীক্ষায় প্রমাণিত হয়েছে।

প্রথম ধাপে হত্যাকাণ্ডে ব্যবহূত দুইটি ছোরা ও বাটে, সাগরের রক্ত মাখা প্যান্টের কিছু অংশ, রুনির রক্ত মাখা প্যান্টির কিছু অংশ ও গ্রিলের মধ্যে ঝুলানো অবস্থায় উদ্ধারকৃত মোজা জুন মাসে পরীক্ষার জন্য আমেরিকার দুইটি ল্যাবে পাঠানো হয়। ল্যাব কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখেন, হত্যাকাণ্ডে ব্যবহূত ছোরা ও বাটে অনেকের হাতের ছাপ লেগেছে। মোজাতে একই অবস্থায় প্রমাণ পেয়েছে। ল্যাব কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী র্যাব সাগরের হাত পা বাঁধা কাপড় ও রুনির টি শার্টের কিছু অংশ পাঠানো হয় গত ১৮ জুলাই। সঙ্গে র্যাব কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত বটির মধ্যে কিছু চুল উদ্ধার করেন এবং তাদের মৃতদেহ থেকে সংগৃহীত কিছু চুল ও কিছু টিস্যু আমেরিকার দুইটি ল্যাবে পাঠান। দ্বিতীয় দফা কবর থেকে সাগর রুনির লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হয়। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। মহাখালী রাসায়নিক পরীক্ষাগারে ভিসেরা পরীক্ষায় সাগর রুনির পাকস্থলিতে বিষের কোন আলামত পাওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার জন্য র্যাব আমেরিকা, ইংল্যান্ড ও সিঙ্গাপুর যোগাযোগ করে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে আমেরিকার ফোকল্যান্ডের ফরেনসিক ও ডিএনএ ল্যাবে। চাঞ্চল্যকর মামলায় খুনিদের শনাক্তকরণের আমেরিকাসহ বিশ্বের প্রায় দেশ থেকে ডিএনএ পরীক্ষার জন্য উক্ত ল্যাবে আলামত পাঠানো হয়ে থাকে। র্যাবের পক্ষ থেকে উক্ত দুইটি ল্যাবের সঙ্গে যোগাযোগ করে আলামত পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি ভোরে পশ্চিম রাজাবাজারের অ্যাপার্টমেন্টের বাসায় সাগর রুনি খুন হন। বাসায় ছিল তাদের একমাত্র সন্তান মেঘ। প্রথমে সাগর রুনি হত্যা মামলা তদন্তের ভার ডিবির হাতে ছিল। তিন মাস ডিবি নস্ফিল তদন্ত করেছে। হাইকোর্টের নির্দেশে ১৯ মে র্যাব সাগর রুনি হত্যা মামলার তদন্ত শুরু করে। সাগর রুনির ক্রাইম সিন নষ্ট হওয়ায় র্যাবের পক্ষে খুনি শনাক্তকরণ নিয়ে জটিলতা দেখা দেয়। বর্তমানে খুনি শনাক্ত করতে ডিএনএ পরীক্ষাই র্যাবের একমাত্র ভরসা হয়ে পড়ে। উক্ত ডিএনএ পরীক্ষার রিপোর্ট আগামী মাসের মাঝামাঝি কিংবা শেষের দিকে পাওয়া যাবে বলে সূত্র জানায়।

র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মোহাম্মদ সোহায়েল বলেন, রোডম্যাপ অনুযায়ী সাগর রুনি হত্যা মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে র্যাবের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করছেন। সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিক সমাজ সোচ্চার। দেশব্যাপী আন্দোলন হয়েছে। খুনি গ্রেফতার কিংবা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্তকারী কর্তৃপক্ষের ব্যর্থতায় সাংবাদিকসহ সব মহলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে।

এ ব্যাপারে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে সঠিকভাবে তদন্ত কার্যক্রম চলছে। তদন্তে কোন ধরণের অবহেলা কিংবা গাফিলতি হয়নি। খুনিদের শনাক্ত করতে একটু সময় লাগছে। তবে তিনি আশাবাদী, সাগর রুনি হত্যার রহস্য অবশ্যই উদঘাটিত হবে।ইত্তেফাক

ট্যাগ:
Situs Streaming JAV