Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

তিনটি এনআরবি ব্যাংক অনুমোদন

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: April 4, 2012 | 12:34 PM

নানা জল্পনা শেষে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর শর্তে তিনটি এনআরবি ব্যাংক অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে অন্য বেসরকারি ব্যাংক অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেছেন, বৈঠক মুলতবি হয়েছে, তা আগামী রোববার আবার হবে। অন্য ব্যাংকের বিষয়ে সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে। অনুমোদিত তিনটি এনআরবি ব্যাংকের প্রস্তাবক ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমেদ এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ফরাসত আলী ও নিজাম  চৌধুরী। ব্যাংক তিনটির নাম হলো- এনআরবি লিমিটেড (উদ্যোক্তা নিজাম  চৌধুরী), এনআরবি কমার্স ব্যাংক (উদ্যোক্তা ফরাসত আলী) ও এনআরবি লিমিটেড (উদ্যোক্তা ইকবাল আহমেদ)। উল্লেখ্য, নতুন ব্যাংক প্রতিষ্ঠার জন্য আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন চেয়ে গত ২৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। এতে যথাযথ প্রক্রিয়া ও শর্ত মেনে ৩০ নভেম্বরের মধ্যে অফেরতযোগ্য ১০ লাখ টাকার জামানতসহ আবেদন করতে বলা হয় আগ্রহীদের। বিজ্ঞপ্তি প্রকাশের পর মোট ৩৭টি আবেদন কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়ে, যার মধ্যে প্রাথমিক বাছাইয়ে ১৬টি আবেদন বিবেচনার জন্য রাখা হয়। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV