তুরস্কে ‘চুমু বিক্ষোভ’
ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারার ভূগর্ভস্থ রেলস্টেশনে কর্তৃপক্ষের নৈতিকতা বিষয়ক হুশিয়ারির প্রতিবাদে প্রায় ১০০ মানুষ চুমুর মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেছে। জনসম্মুখে চুমু খাওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ বিশেষ হুঁশিয়ারি দিয়েছিল। আঙ্কারা কর্তৃপক্ষের এমন তিরস্কারমূলক সতর্কতা জারির প্রতিবাদে শনিবার প্রায় ১০০ মানুষ কয়েক মিনিটের জন্য একে অপরকে চুমু খেয়েছেন। সেই সঙ্গে তারা ‘ফ্রি কিসেস’ লেখা সংবলিত প্ল্যাকার্ড বহন করে বিভিন্ন ধরনের স্লোগানও দিয়েছেন। তুরস্কের গণমাধ্যম এর আগে জানিয়েছিল, নিরাপত্তা ক্যামেরায় বেশ কয়েকজন যুগলকে চুম্বনরত অবস্থায় দেখার পর আঙ্কারা কর্তৃপক্ষ জনসাধারণকে নৈতিকতা মেনে চলার জন্য নির্দেশ দিয়েছিলেন। এ ধরনের নির্দেশ জারির পর পরই বিরোধীদলীয় আইন প্রণেতারা ক্ষমতাসীন দলকে প্রশ্নের সম্মুখীন করে। তুরস্কের উদারপন্থি অনেকেই আশংকা করছেন, এ ধরনের নির্দেশ জারি করার মাধ্যমে তুরস্কে ইসলামের ভূমিকার প্রসার ঘটানোর চেষ্টা করা হচ্ছে। বিরোধীরা তাই ভূগর্ভস্থ রেল কর্তৃপক্ষের এ ধরনের নির্দেশ জারি করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে








