Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরু সিনেটের

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: January 16, 2020 | 11:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরু হয়েছে। কংগ্রেসম্যান অ্যাডাস শিফের অভিযোগ পাঠের মধ্য দিয়ে শুরু হয় এই ঐতিহাসিক শুনানী। প্রথম অভিযোগ ছিলো ক্ষমতার অপব্যবহার বিষয়ে। সিএনএন, বিবিসি
ডেমোক্রেট সদস্যরা জানিয়েছেন মার্কিন সংবিধানের প্রথম অনুচ্ছেদ অনুযায়ীই চলবে এই প্রক্রিয়া।
এই শুনানিতে জুরির ভূমিকা পালন করবেন ১০০ সিনেটরের প্রত্যেকেই। প্রথম দিনে তারা সকলেই সাক্ষ্যবহিতে স্বাক্ষর করেছেন। এরপরেই তারা সংবিধান হাতে নিয়ে শপধ গ্রহণ করেন।
তবে কিছু সিনেটর প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন তারা নিরপেক্ষ থাকবেন না। দুইজন রিপাবলিকান সিনেটন মিচ ম্যাককনেল আর লিন্ডসে গ্রাহাম বলেছেন, তারা ট্রাম্পের পক্ষেই থাকছেন।
এর আগে ওয়াশিংটন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস সিনেট কক্ষে এসে পৌঁছান। তার কাছেই শপথ গ্রহণ করেন সদস্যরা।
জানিয়ে দেয়া হয়েছে, শুনানি চলাকালে কোনও সিনেটর মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
এর আগে বুধবার, ট্রাম্পকে অভিশংসনের নথি সিনেটে পাঠায় কংগ্রেস।
এদিনই ৭জন হাউজ ম্যানেজারের নাম ঘোষণা করেন স্পিকার ন্যান্সি পেলোসি। এই ৭ জন ট্রাম্পের বিরুদ্ধে কৌশলীর ভূমিকা পালন করবেন।
হাউজ ম্যানেজাররা হলেন; অ্যাডাম স্কিফ, জেরাল্ড নাদলার, জোয় লোফগ্রান, হাকিম জেফরিস, ভাল ডেমিংস, জেসন ক্রো এবং সিলভিয়া গার্সিয়া।
গত ১৮ ডিসেম্বর ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস ট্রাম্পকে অভিশংসিত করে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। যদিও বিষয়টিকে অনাকাঙ্খিত আইনি
শিকার বলে অভিহিত করেছেন তিনি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV