দল ও সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত সিদ্দিকুর রহমানের শিষ্টাচার বহিঃর্ভূত হুমকি ধামকি নিতান্তই গুরুত্বহীন প্রলাপ মাত্র : আব্দুল হাসিব মামুন
নিউইয়র্ক :জনৈক মুহাম্মদ আলী সিদ্দিকী যে কিনা মাননীয় প্রধানমন্ত্রীর সংবর্ধনা সভায় অসংলগ্ন কথাবার্তা বলে মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি বিনষ্ট এবং সংবর্ধনা সভার তহবিল তছরুপের কারনে সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের সর্বসস্মত সিদ্ধান্তে দল থেকে বহিস্কৃত তার মাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিটি অসংলগ্ন, মিথ্যাচার এবং শিষ্টাচার বিবর্জিত। সংগঠনের নেতা কর্মীদের জিজ্ঞাসা সাংবাদিক সম্মেলনের নামে সরকারের ভাবমূতিকে চরম ভাবে ক্ষতিগ্রস্থ করায় দলের নিবেদিত প্রাণ নেতা কর্মীদের তোপের মূখ থেকে রেহাই পেতে সিদ্দিকুর রহমান বেশ কয়েক মাস লোকচক্ষুর অন্তরালে থেকে এখন হঠাৎ করে সেপ্টেম্বর মাসকে সামনে নিয়ে তার দৌড় ঝাপ হুমকি ধমকি নতুন কোন ষড়যন্ত্রের ইংগিত কিনা?
সিদ্দিকুর রহমানরা প্রেস রিলিজে যে ভাবে হুমকি ধামকি এবং মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন তার যথাযথ উত্তর এবং প্রতিদান দিতে গেলে এদেশের থানা পুলিশ বাধা হয়ে দাঁড়ায়। উনাদের প্রেস রিলিজে বক্তব্য হল আমরা নাকি হাই কমান্ডের নির্দেশে দল থেকে অব্যাহতি প্রাপ্ত এবং আমরা পদ পদবী ব্যবহার করে দলের ভাবমূর্তি বিনষ্ট করছি। আমরা চ্যালেঞ্জ দিযে বলছি হাই কমান্ড থেকে এই ধরনের কোন নির্দেশনা নেই, বরং দলে নানান বিতর্কিত কর্মকান্ডে লিপ্ত হওয়ায় সিদ্দিকুর রহমানদের প্রতি কার্যকরি কমিটির অধিকাংশ সদস্যদের অনাস্থা প্রস্তাব হাইকমান্ডের নিকট বিবেচনাধীন। সিদ্দিকুর রহমানদের মিথ্যাচারের একটি উদাহরন দেওয়া যাক। যেমন ২৬ শে ডিসেম্বর খবর ডট কমে উনার বক্তব্য “যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে কাউকেই সাসপেন্ড করা হয়নি”।
এটা দিবালোকের মত স্পষ্ট দলের ভাবমূর্তি আমরা নয় সিদ্দিকুর রহমানরাই নষ্ট করছেন। সাংবাদিক সম্মেলন করে দলের ও সরকারের ভাবমূর্তি বিনষ্টকারী বক্তব্য বিবৃতির রেকড দলের হাইকমান্ড সহ সবার নিকট রক্ষিত আছে। দলের সভাপতির দায়িত্বে থেকে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস, ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা, স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ গুরুত্বপূর্ণ দিন গুলিতে অনুপস্থিত থাকলে এতে কি সংগঠনের ভাবমূর্তি বৃদ্ধি পায় ? মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়কে নিয়ে যখন সিজার, সামাদি গংরা নানা ষড়যন্তে লিপ্ত হয় কোন অজ্ঞাত কারনে সিদ্দিকুর রহমান সাহেবের কোন ভূমিকা তখন পরিলক্ষিত হয় না। কি করে তিনি দেশে তখন তদবীর বানিজ্যে ব্যস্ত থাকেন। পত্র পত্রিকায় সংগঠনের তহবিল তছরুপে তার নাম জড়িযে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয় এতে সংগঠনের ভাবমর্তি কি বৃদ্ধি পায় ?
মাননীয় নেত্রীর স্বাক্ষরীত কমিটি পরিবর্তন করে মাননীয় প্রধানমন্ত্রী এবং জনাব সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কুৎসিত মন্তব্য প্রধানকারী ব্যক্তিবর্গকে বড় বড় পদ পদবীতে পদায়ন করা। সহযোগী সংগঠনের মধ্যে দ্বিধা দন্ধ কোন্দল সৃষ্টি কর, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকিকে দিয়ে সরকারের বিরেুদ্ধে বক্তব্য দেওয়া, চিহ্নিত রাজাকার এবং ১৫ আগষ্ট জাতিয় শোক দিবসকে নিয়ে আপত্তিকর মন্তব্য প্রদানকারী ব্যক্তিদেরকে নিয়ে মহানান্য রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়ার অপচেষ্টা করা। এই ভাবে অনেক গুলি ঘটনা বক্তব্য, বিবৃতি এবং কর্মকান্ডের তথ্য দিয়ে প্রমান করা যায় সিদ্দিকুর রহমানরাই দলের এবং নেত্রীর ভাবমূর্তি অহরহ বিনষ্ট করছেন।
আমরা সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদেরকে সংগঠিত করে দলের বিরুদ্ধে সকল দেশীয় এবং আর্ন্তজাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে যাচ্ছি, যুদ্ধপরাধীদের ষড়যন্ত্র, সিজার ও সাফাদি কর্তৃক জনাব সজীব ওয়াজেদ জয়ের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধ করা, যথাযথ মর্যাদায় জাতিয় দিবস গুলি পালান করা, সংগঠনের কার্যক্রম বৃদ্ধি করতে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছি। সিদ্দিকুর রহমান যেখানে ব্যর্থ আমরা সেখানে শতভাগ সফল। সেপ্টেম্বরে মাননীয় প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময় আবারো প্রমাণ হবে কারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নিবেদিত নেতা কর্মী এবং কারা সুবিদাবাদী, ধান্দাবাজ। গতবারের মত এবারও আপনাদেরকে সংবর্ধনা সভায় সাক্ষী গোপাল হয়ে থাকতে হবে যদি না সংশোধন হন। প্রেস বিজ্ঞপ্তি
বার্তা প্রেরকঃ আব্দুল হাসিব মামুন, সাংগঠনিক সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ফোনঃ ৩৪৭-৩৩৫-৩২৭৫
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








