দাবানলের জন্য দায়ী প্রতারক ঘাস!

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে প্রতিবছর শুকনো মৌসুমে দাবানলে পুড়ে যায় হাজার হাজার একর বনভূমি। বিস্তীর্ণ এলাকার মানুষ বাড়িঘর ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে বাধ্য হয়। কোনো কোনো এলাকায় দাবানলের ভয়াবহতা মাত্রা ছাড়িয়ে যায়। পুড়ে যায় বসতঘরও। দাবানলের এ ভয়াবহতার পেছনে রয়েছে বিশেষ এক প্রজাতির ঘাস। পর্যবেক্ষণকারীরা এর নাম দিয়েছেন প্রতারক ঘাস (Cheatgrass)| কারণ এ ঘাস তার সমজাতীয় যেকোনো প্রজাতির উদ্ভিদের তুলনায় দ্রুত মাটি থেকে পুষ্টি শুষে নিয়ে বেড়ে ওঠে, বীজ ছড়িয়ে দেয় এবং দ্রুত মারা যায়। বিশেষজ্ঞদের ধারণা, গত ১০ বছরে যুক্তরাষ্ট্রের বড় বড় দাবানলের প্রায় ৮০ শতাংশের ক্ষেত্রে মূল জ্বালানি হিসেবে কাজ করেছে এই ঘাস। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি বিশ্লেষণ করে এর সপক্ষে যথেষ্ট প্রমাণ হাজির করেছেন পর্যবেক্ষণকারীরা। পেন স্টেট ইউনিভার্সিটির গবেষক ড. জেনিফার বালক বলেন, এসব ছবিতে প্রতারক ঘাসগুলোকে সহজেই আলাদা করে চেনা যাচ্ছে। কারণ অন্যান্য প্রজাতির তুলনায় এরা আগেই মরে শুকিয়ে গেছে। যেসব এলাকায় দাবানল প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়েছিল, সেসব এলাকা থেকে সংগ্রহ করা ছবি পর্যবেক্ষণ করে এসব তথ্য পাওয়া গেছে বলে জেনিফার জানান। যুক্তরাষ্ট্রের দাবানল বিশেষজ্ঞ মাইকেল কোডাস বলেন, ঘাসের কারণেই দাবানল দীর্ঘস্থায়ী হয়। তার ধারণা, আগুনের উপস্থিতিতে এই ঘাস আরও দ্রুত বংশবিস্তার করে। দ্রুত বর্ধনশীল প্রতারক ঘাসের বিস্তার ঠেকাতে ছত্রাকজাতীয় জীবাণুর সংক্রমণ ঘটানোর চিন্তা করছেন গবেষকরা। বর্তমানে যুক্তরাষ্ট্রের নেভাডা, কলোরাডো, উটাহ, ইডাহো, ক্যালিফোর্নিয়া ও ওরিগন অঙ্গরাজ্যের ছয় লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এই প্রতারক ঘাস। ১৮ শতকে আগত অভিবাসী ও তাদের গবাদিপশুর সঙ্গে চলে আসা এসব ঘাস এই এলাকার মাটিতে বিস্তার লাভ করে। এই ঘাসের অন্য প্রজাতিগুলোও ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। সূত্র : বিবিসি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








