দিনে ৩ লিটার কোলাজাতীয় কোমল পানীয় পানের অভ্যাসে যুবকের করুণ মৃত্যু
ডেস্ক: কোমল পানীয়ের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তিই অবশেষে কাল হয়ে দাঁড়ালো ৩০ বছর বয়সী বৃটিশ তরুণ পল ইনম্যানের জন্য। প্রতিদিন তিনি ৩ লিটার কোলাজাতীয় পানীয় পান করতেন। ফলে তার ফুসফুস সাধারণ আকৃতি এবং ওজনের তুলনায় ৪ গুন বেশি স্ফীত হয়েছিল। পল ইনম্যান ওয়েস্ট ইয়র্কশায়ারের হাওয়ার্থ এলাকার বাসিন্দা। পলের মা বলছিলেন, মাত্র ১০ বছর বয়স থেকেই পল মাত্রাতিরিক্ত কোলাজাতীয় পানীয় পান করতেন। দিনে প্রায় তিনবার কোমল পানীয় কিনতে বাইরে যেতেন পল। একই সঙ্গে তৃষ্ণা নিবারণের জন্য গ্লাসের পর গ্লাস পানি পান করতেন। কিন্তু পানি নয়, কোলাজাতীয় কোমল পানীয়ই তাকে ঠেলে দেয় মৃত্যুর দিকে। ঘুমের মধ্যেই মৃত্যু হয় পলের। ২০১২ সালের মার্চে তার খাটে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গোয়েন্দারা তদন্ত করে সন্দেহজনক কিছুর আলামত পাননি। ১৭ বছর বয়সে পলের সিজোফ্রোনিয়ার মতো জটিল মানসিক ব্যাধি ধরা পড়ে। ২০০৮ সালে জানা যায়, পল অ্যাসপার্জার সিনড্রোম বা এক ধরনের মানসিক প্রতিবন্ধকতা বা বৈকল্যে ভুগছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ময়নাতদন্তে জানা যায়, পলের ফুসফুসের ওজন স্বাভাবিকের তুলনায় ৪ গুন বেশি ছিল। মৃগীরোগ বা হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেন সংশ্লিষ্ট চিকিৎসক। এর আগেই পলের অতিরিক্ত কোলা পানের অভ্যাসের ফলে শরীরে সোডিয়াম স্বল্পতা দেখা দিয়েছিল। আর এক পর্যায়ে তার এ মাত্রাতিরিক্ত আসক্তি তার মৃত্যুর কারণ হয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








