Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

দুটি সন্তান চান ব্রিটেনের প্রিন্স উইলিয়াম

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: September 12, 2012 | 10:28 PM

 এক বছরের বেশি সময় আগে বিয়ে করেছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। ব্রিটিশরা অনেক আগে থেকেই বলে আসছেন, রাজপরিবারে নতুন সদস্যের মুখ দেখার জন্য তারা মুখিয়ে আছেন। তাদের কোনো সুসংবাদ দিতে না পারলেও অন্তত এ বিষয়ে নিজের মনোভাব জানিয়েছেন ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম। দুটি সন্তানের বাবা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি। রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৬০ বছরপূর্তি উপলক্ষে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরে সস্ত্রীক সিঙ্গাপুরে গিয়ে গতকাল বুধবার তিনি এ কথা বলেন। সিঙ্গাপুরের ট্যাংলিন ট্রাস্ট স্কুলের ছাত্র কোরিন অ্যাকারমেন (১৭) জানান, অনেকে জিজ্ঞেস করেছিলেন প্রিন্স উইলিয়াম ক’টি সন্তান পেতে চান। এর জবাবে তিনি বলেন, তিনি দুটি সন্তানের কথাই ভাবছেন। গতকাল সফরের দ্বিতীয় দিন দ্য বে বোটানিক্যাল গার্ডেনে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলেন প্রিন্স উইলিয়াম। সেখানে সন্তান বিষয়ে প্রিন্সকে জিজ্ঞেস করা হয়। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন অতিমানবীয় ক্ষমতা তিনি পেতে চান। জবাবে প্রিন্স উইলিয়াম বলেন, ‘অদৃশ্য’ হয়ে যাওয়ার ক্ষমতা পেতে চান তিনি। একই প্রশ্ন তার স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনকে করলে তিনিও সহাস্যে বলেন, আমিও অদৃশ্য হওয়ার ক্ষমতা পেতে চাই, যাতে উইলিয়াম অগোচরে আমার কাছে আসতে না পারে। এএফপি/সমকাল
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV