Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ে শোনাবে ফিঙ্গার রিডার

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: July 16, 2014 | 3:46 AM

মোজাহেদুল ইসলাম : 
অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সাধারণ ছাপা বই পড়ার সুযোগ নেই। তাদের পড়তে হয় আলাদা করে ব্রেইল পদ্ধতিতে ছাপা বই। তবে এবারে অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের সাধারণ ছাপা বইয়ের টেক্সট পড়ে শোনার সুবিধা করে দিতে নতুন এক গ্যাজেট তৈরি করেছে ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল গবেষক। ‘ফিঙ্গার রিডার’ নামের এই ডিভাইসটি হাতের আঙুলে আংটির মতো করে পড়া যায়। এই ছোট্ট ডিভাইসে রয়েছে একটি ক্যামেরা। এই ক্যামেরার সাহায্যেই এই ডিভাইসটি বইয়ে ছাপা প্রতিটি অক্ষরকে স্ক্যান করতে পারে। আর তারপর এই স্ক্যান করা টেক্সট পড়ে শোনায় যন্ত্রটি। ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি ফিঙ্গার রিডার লেখাকে একাধিক ভাষায় অনুবাদ করার ক্ষমতাও রাখে। বই ছাড়াও দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে যত ধরনের ছাপা টেক্সট পড়তে হয়, তার সবকিছুই এই যন্ত্রটি পড়ে শোনাতে পারবে দৃষ্টি প্রতিবন্ধীদের। ফলে দৃষ্টি প্রতিবন্ধীদের সামনে বলতে গেলে নতুন করে উন্মুক্ত হয়েছে বিশ্ব। যাবতীয় বই যা এতদিন ধরে পড়তে পারেননি দৃষ্টি প্রতিবন্ধীরা, তার সবই পড়ার সুযোগ পাবেন তারা। এতে বিল্ট-ইন থাকা বিশেষ সফটওয়্যার আঙুলের নড়াচড়া শনাক্ত করতে পারে, শব্দ উচ্চারণ করতে পারে এবং বিভিন্ন তথ্য ধরনের তথ্য প্রক্রিয়াজাত করতে পারে। শুধু তাই নয়, এই ছোট্ট ডিভাইসে রয়েছে একটি ভাইব্রেটর। বইয়ের লাইনগুলোতে আঙুল বুলানোর সময় টেক্সটের বাইরে আঙুল চলে গেলে ভাইব্রেশনের মাধ্যমে এই ভাইব্রেটর তা জানিয়ে দেবে। এই ডিভাইস তৈরির সাথে সংশ্লিষ্ট গবেষক প্যাটি মেইস জানিয়েছেন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এর চেয়ে ভালো কোনো সমাধান নেই। তিন বছর ধরে এই ডিভাইসটি নিয়ে কাজ করেছেন এই গবেষক দল। এখনও প্রোটোটাইপ পর্যায়ে থাকা ফিঙ্গার রিডারকে বছরখানেকের মধ্যেই বাজারে নিয়ে আসা সম্ভব বলে জানিয়েছেন তিনি।ইত্তেফাক 
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV