দেবতাকে বিয়ে

মানবজমিন ডেস্ক: নেপালে বিরল এক ধর্মীয় প্রথা অনুসারে কৈশোরে পদার্পণকারী মেয়েদের দেবতার সঙ্গে বিয়ে দেয়া হয়েছে। হিন্দু দেবতা বিষ্ণুর সঙ্গে রাজধানী কাঠমান্ডুর তামা আচ্ছাদিত এক মন্দিরে আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮০ জন মেয়েকে বিয়ে দেয়া হয়েছে। এ সময় ৬ থেকে ৯ বছর বয়সের এসব মেয়ের লাল-সোনালি জরির বিয়ের পোশাক পরে হাতে পূজার ট্রে নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। এ বিয়ে অনুষ্ঠান উপভোগ করতে হাজারো দর্শক ভিড় জমায়। নেপালের রাজধানী কাঠমান্ডুর বাসিন্দা নেওয়ারা সমপ্রদায়ের ধর্মীয় রীতি অনুযায়ী প্রতি বছর অসংখ্য মেয়েকে হিন্দু দেবতা বিষ্ণুর সঙ্গে বিয়ে দেয়া হয়। নেওয়ারাদের বিশ্বাস অনুযায়ী একজন নারীকে জীবনে ৩ বার বিয়ে দেয়া হয়। প্রথমে ৬ থেকে ৯ বছর বয়সের মধ্যে সুরক্ষার দেবতা বিষ্ণুর সঙ্গে বিয়ে দেয়া হয়। পরে ১১ থেকে ১৩ বছর বয়সের মধ্যে সূর্যের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে দেয়া হয়। তখন তাদের একটি অন্ধকার কক্ষে ১২ দিন থাকতে হয়। সর্বশেষ ২৫ বছর বয়সে আসল স্বামীর সঙ্গে বিয়ে দেয়া হয়। কাঠমান্ডুর ওই সমপ্রদায়টির মধ্যে ঠিক কবে থেকে ওই প্রথার প্রচলন হয়েছে তা পরিষ্কার নয়। বিয়ের কাজ সম্পন্নকারী ধর্মগুরু রাজেন্দ্র রাজোপধ্যায় কয়েক শতাব্দী আগে বর প্রচলন হয়েছিল বলে জানান। কৈশোরে পদার্পণের আগে হিন্দু দেবতা বিষ্ণুকে বিয়ে করতে যেসব মেয়ে বিয়ের সাজে হাসিমুখে উপস্থিত ছিল তাদের একজন ৯ বছর বয়সী ভিনতুনা। ভিনতুনা তার এ বিয়েকে মজা হিসেবে উল্লেখ করেছে। ভিনতুনা বলছে, আমি নতুন জামা ও অনেক বন্ধু পেয়ে বেশ খুশি। হিন্দু ধর্মের এই সমপ্রদায়ের মধ্যে একটি গল্পের প্রচলন রয়েছে। একটি মেয়ের মা-বাবা দেবতা বিষ্ণুর বেশে তাদের মেয়েকে নিয়ে এক লম্পট পালিয়ে যাবে বলে আশঙ্কা করছিল। তাদের মেয়েকে সেই লম্পটের হাত থেকে রক্ষা করতে তখন তারা বিষ্ণুর সঙ্গে বিয়ে দিয়েছিল। ফলে ওই সমপ্রদায়ের লোকজন তাদের মেয়েকে কৈশোরে পদার্পণের আগে বিষ্ণুর সঙ্গে বিয়ে দিয়ে থাকে। এই বিয়ের মাধ্যমে মেয়েকে অনিষ্টের হাত থেকে রক্ষা করতে চায়। ভিনতুনার মা সিরজানা শাকাও সেই চিন্তা থেকেই মেয়েকে এই বিয়ে দিচ্ছেন বলে জানান। তিনিও তার শৈশবে এমন বিয়ে করেছিলেন বলে উল্লেখ করেন। নিজেদের সংস্কৃতিকে রক্ষা করতে পেরে ভাল লাগছে বলেও জানান ওই নারী। উল্লেখ্য, নেপাল সরকারিভাবে ২০০৮ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নিজেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করলেও তার সংখ্যাগরিষ্ঠ জনগণ গভীরভাবে ধর্মের অনুসরণ করে থাকে।মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








