Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশের লুটেরা, অর্থ পাচারকারী ও সকল সেক্টরের ফ্রাঙ্কেনষ্টাইনদের দমনে দুদক চেয়ারম্যানকে আরো শক্তহাতে কাজ করার আহ্বান প্রবাসের সচেতন মহলের

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: February 7, 2020 | 9:59 AM

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক : সম্প্রতি দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, প্রশিক্ষন, নৈতিকতা, ব্যক্তিগত সততা সবকিছুকে কাজে লাগিয়ে “থিংক ট্যাংক” হিসাবে কাজ করতে ৪২ জন সাবেক সচিব নিয়ে বৈঠক করার প্রেক্ষাপঠকে কেন্দ্র করে বাম গনতান্ত্রিক জোট দুদক চেয়ারম্যানের যে পদত্যাগ দাবী করেছেন-সে প্রসঙ্গে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বাপসনিউজের পক্ষ থেকে দেশ ও প্রবাসের বিভিন্ন মহলের প্রতিক্রিয়া জানতে চাইলে বিশ্বব্যাপী প্রবাসী বাঙালীদের সংগঠন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংগঠনের নেতা ও প্রবাসীগনের অনেকেই বলেছেন, দুদক একটি স্বায়ত্বশাসিত স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাবেক সচিবদের সাথে বৈঠক করে তাঁর বর্তমান পদের শপৎ ভঙ্গ করেননি। রাষ্ট্রের কল্যানে সমাজ জীবনের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা দূর্ণীতিমুক্ত সমাজ গঠনে দুদক চেয়ারম্যান যে কারো সাথে কথা বলার অধিকার সংরক্ষন করার কথা। দুদক প্রতিষ্ঠার পর থেকেই এ পর্যন্ত যত চেয়ারম্যান এসেছেন তন্মধ্যে ইকবাল মাহমুদের পরিশ্রম ও ত্যাগ সর্বজনবিদিত। তিনি বছর কয়েক আগে রাষ্ট্রপতির কাছে দুদুকের পক্ষ থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহন ও বাস্তবায়নের জন্য যে প্রস্তাব পাঠিয়েছিলেন তা আদৌ বাস্তবায়ন করা হয়েছে কিনা জানা যায়নি। গ্রামগঞ্জ তথা তৃণমূল থেকে শুরু করে সর্ব্বোচ্চ পর্যায় পর্যন্ত দুর্ণীতির বিষবাষ্প যেভাবে ছড়িয়ে গেছে শুধু তাই নয় হাইব্রীড নামক দানবরা যেভাবে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে একা একজন ইকবাল মাহমুদের পক্ষে সবকিছু সামাল দেয়া সম্ভব কি? তাছাড়াও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কারনে অনেক কিছুই কি সকলের পক্ষে জানা সম্ভব? জনগনের কাছে জবাবদিহিতার জন্য বাংলাদেশে প্রথমবারের মতো স্বাধীন ও স্বায়ত্বশাসিত প্রতিষ্টান দুদকের পক্ষে দুদক চেয়ারম্যান প্রতি মাসে সাংবাদিক সম্মেলনের যে ব্যবস্থা গ্রহন করেছেন তা অনুরণীয় দৃষ্টান্ত নয় কি? দুদককে জনগনের কাছে গ্রহনযোগ্য করে গড়ে তুলতে হলে দুদকের দেয়া প্রস্তাবগুলোর দ্রুত বাস্তবায়নের বিষয়টি জনগনের জানাও অতীব প্রয়োজনীয় বলে দেশ ও প্রবাসের বিজ্ঞ ও প্রাজ্ঞজনেরা মনে করেন। স্বাধীন ও স্বায়ত্বশাসিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসাবে নিরপেক্ষভাবে কাজ করার জন্য সাংবিধানিক ভিত্তি, আর্থিক ও জনবলের বিষয়েও অনেক বিজ্ঞজনদের বলতে দেখা গেছে।
দেশের চতুর্দিকে লুটেরা, অর্থ পাচারকারী ও সকল সেক্টরের ফ্রাঙ্কেনষ্টাইনদের দমনে দুদক চেয়ারম্যানকে আরো শক্তহাতে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশ ও প্রবাসের সচেতনমহল। প্রয়োজনে সরকারের উন্নয়ন কর্মের সামগ্রিক স্বচ্ছতা জনস্বার্থে জনগনের হৃদয়ে গ্রহনযোগ্যতাকে বিবেচনায় নিয়ে সংসদে আইন পাশ করে দুদককে আরো শক্তিশালী করে তোলার জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ গ্রহনের কথাও অনেক বিজ্ঞজনদের বলতে দেখা গেছে। অভিজ্ঞ ও নৈতিক মনোবলে বলীয়ান আরো দক্ষ লোকবল ছাড়া শাখা প্রশাখায় দুর্নীতির সাথে যুক্ত মাফিয়াদের, হাইব্রীডদের যে দরিয়ানগর ও সিন্ডিকেটের চতুর্দিকে যে দাপাদাপি তা আদৌ দুদক ও দুদক চেয়ারম্যানের পক্ষে নির্মুল সম্ভব নয় বলে সচেতনমহল বাপসনিউজকে জানান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV