দেশের মাটিতে হুমায়ূনের লাশ, আজই দাফন, বিমানবন্দর থেকে লাশ যাবে শহীদ মিনার
: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লাশ বিমানবন্দরে পৌঁছেছে। সকাল নয়টায় লাশবাহী এমিরেটাস এর বিমান হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। লাশের সঙ্গে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও পরিবারের অন্য সদস্যরা রয়েছেন। লাশ গ্রহনের জন্য সেখানে আছেন প্রয়াতের ছোটভাই ড. মুহম্মদ জাফর ইকবাল, আহসান হাবিব ও পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও চ্যানেল আই’র পরিচালক ফরিদুর রেজা সাগর ও সাইখ সিরাজ। বিমানবন্দরের বাইরে বিপুল সংখ্যক ভক্ত অনুরাগী লেখককে শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছেন। এদিকে লেখকের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজই লাশ দাফন করা হতে পারে। সকালে লাশ দেশে আসার পর সোজা নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে জাতীয় ঈদগাহে জানাজা অনুষ্ঠিত হবে। লেখকের প্রিয় নুহাশ পল্লীতে দাফন হচ্ছে না এটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই আহসান হাবীব। সকালে বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের তিনি জানান, লাশের অবস্থা ভাল না হওয়ায় আজই দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান বা বনানী কবরস্থানে। তিনি জানান, লাশ হুমায়ূন আহমেদের ধানমন্ডির বাসা দখিনা হাওয়ায়ও নেয়া হবে না। মা ও পরিবারের অন্য সদস্যরা হুমায়ূন আহমেদকে দেখতে শহীদ মিনারে যাবেন। এদিকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর্ব নির্বিঘœ করতে দোয়েল চত্বর, শিববাড়ী মোড়, জগন্নাথ হল ক্রসিং ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখবে পুলিশ। শ্রদ্ধা জানাতে দোয়েল চত্বর, ঢাকা মেডিক্যাল কলেজের রুমানা চত্বর এলাকা দিয়ে ঢুকে জগন্নাথ হল ক্রসিং বা শিববাড়ী ক্রসিং দিয়ে বের হতে হবে। বক্শীবাজার মোড় হতে টিএসসি পর্যন্ত, দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হল ফটক পর্যন্ত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ফটক থেকে জরুরি বিভাগের ফটক পর্যন্ত এবং কার্জন হলের ভেতর গাড়ি রাখা যাবে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








