Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিকদের উদ্বেগ : অবিলম্বে প্রত্যাহারের আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: March 18, 2020 | 1:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক ও খ্যাতিমান গণমাধ্যম ব্যক্তিত্ব মতিউর রহমান চৌধুরী এবং প্রতিবেদক আল আমিনসহ ৩২ জনের বিরুদ্ধে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক ও কলামিস্টগণ। হয়রানিমূলক এই মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি করেছেন তারা। এ নিয়ে তারা একটি বিবৃতি দিয়েছেন। এতে তারা বলেন, বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন শুরু থেকেই বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা, মুক্ত মতপ্রকাশ তথা অবাধ তথ্যপ্রবাহের ক্ষেত্রে গুরুতর হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। ইতিপূর্বে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন ক্ষেত্রের অসংখ্য মানুষের বিরুদ্ধে এই কালো আইনের অপপ্রয়োগ দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এ পর্যায়ে বিতর্কিত এ আইনে দেশের খ্যাতিমান গণমাধ্যম ব্যক্তিত্ব ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং একই পত্রিকার প্রতিবেদক আল আমিনসহ ৩২ ব্যক্তির বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। আরো উদ্বেগের বিষয় হলো, মামলাটি করেছেন ক্ষমতাসীন দলেরই একজন প্রভাবশালী সংসদ সদস্য, যার নাম সংশ্লিষ্ট প্রতিবেদনের কোথাও উল্লেখ নেই। এটা খুবই পরিষ্কার যে, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে ভীতি ও আতঙ্ক সৃষ্টি এবং ব্যক্তি বিশেষকে হয়রানির অসৎ উদ্দেশ্যেই নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে। বিবৃতিদাতারা অবিলম্বে এই মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি সৃষ্টিকারী ডিজিটাল নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারাসমূহ বাতিলের দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন: অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি, সিনিয়র সাংবাদিক ও লেখক মঞ্জুর আহম্মদ, সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট হাসান ফেরদৌস, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মঈনুদ্দিন নাসের, সাপ্তাহিক ঠিকানা ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, এখন সময় সম্পাদক কাজী শামসুল হক, সাপ্তাহিক বাংলাদেশ এর নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেইন মঞ্জু, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা: ওয়াজেদ এ খান, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, টাইম টিভি ও সম্পাদক ও বাংলা পত্রিকা সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, মুক্তিযোদ্ধা ও কলামিস্ট আবু জাফর মাহমুদ, সাপ্তাহিক প্রবাস প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালিউল আলম, সাপ্তাহিক ঠিকানা নির্বাহী সম্পাদক জাবেদ খসরু, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক মনোয়ারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরণ, সাপ্তাহিক দেশকণ্ঠ সম্পাদক দর্পণ কবীর, জাস্টনিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারী, সাংবাদিক মনির হায়দার, দৈনিক ইত্তেফাক বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, সাংবাদিক ও লেখক মনিজা রহমান, সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিন, সাপ্তাহিক ঠিকানা বার্তা সম্পাদক মিজানুর রহমান, সম্পাদক নিউইয়র্ক মেইল অনলাইন তুহিন সানজিদ, এনআরবি কানেক্ট টিভি নির্বাহী সম্পাদক হাসানুজ্জামান সাকী, বাংলা ইনফোটিউব সম্পাদক সাহেদ আলম, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, টাইম টেলিভিশন প্রধান বার্তা সম্পাদক আবিদুর রহিম, সাপ্তাহিক আজকালের সিনিয়র সাংবাদিক শামীম আহমেদ, সাংবাদিক ও সংবাদ উপস্থাপক দিমা নেফারতিতি, সাংবাদিক ইমরান আনসারী, চ্যানেল টিটি সিইও শিবলী চৌধুরী কায়েস, সাপ্তাহিক বাংলা পত্রিকা বার্তা সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আশরাফুল ইসলাম নওশাদ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV