দৈনিক সাত থেকে আট ঘণ্টা ঘুমই যথেষ্ট, বেশি ঘুমাচ্ছেন কি?

ডেস্ক : ঘুম হচ্ছে না, অনিদ্রা সমস্যার কথা আমরা সবসময় শুনতে পাই। কিন্তু কেউ কখনও অভিযোগ করেন না বেশি ঘুম নিয়ে। কখনোই কেউ চিকিৎসকের কাছে যাননি ঘুম বেশি হচ্ছে এমন অভিযোগ নিয়ে। এবার অতিরিক্ত ঘুমানো লোকদের জন্য সতর্কতা জারি করেছেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবে দৈনিক সাত থেকে আট ঘণ্টা ঘুমই যথেষ্ট। এর চেয়ে বেশি ঘুমালে সেটিকে রোগ বলেই অভিহিত করছেন চিকিৎসকরা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অতিরিক্ত ঘুমের বিষয়টিকে হাইপারসমনিয়া বলা হয় এবং এটি অস্বাভাবিক। এ রোগের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, একবার ঘুমিয়ে গেলে আর না উঠতে পারা। একই সঙ্গে শারীরিক দুর্বলতা, অস্থিরতা, চিন্তাশক্তি কমে যাওয়া, ক্ষুধামন্দা এমনকি মনে রাখার ক্ষমতাও কমে আসে এ রোগের ফলে।
ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক অনিল পাতিল বলেন, বয়সের কারণে মানুষের ঘুমজনিত অভ্যাসের পরিবর্তন হয়। নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে কতটুকু ঘুম একজন মানুষের দরকার হয়। তবে অতিরিক্ত ঘুম শরীরের জন্য খুবই ক্ষতিকর। এটি শারীরিক-মানসিক এমনকি সামাজিক সমস্যাও তৈরি করে একজন ভুক্তভোগীর জন্য। এ জন্য চিকিৎসকরা নিয়মমাফিক জীবনযাপনের পরামর্শ দেন ঘুমকাতুরে মানুষদের। একই সঙ্গে নিয়মিত খাদ্যাভ্যাসের নির্দেশও দিয়েছেন তারা। অন্যথায় চরম ক্ষতি হয়ে যেতে পারে অতিরিক্ত ঘুমের জন্য। সূত্র : জি নিউজ।সমকাল
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








