‘দ্বিতীয় মেয়াদে জিতবেন ওবামা’
ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে জয়ী হবেন। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন তিনি। তার সরকারের অর্থনৈতিক পলিসি ভাল। আমার বিশ্বাস তিনি জয়ী হবেন। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট সম্পর্কে এসব কথা বলেছেন সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে নিঃসঙ্কোচে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, যদিও মার্কিনীরা বর্তমান মহামন্দায় অধৈর্য হয়ে পড়ছে। তবুও তারা বুঝতে পারবে এমন বিপর্যয় থেকে বের হতে সময় দরকার। মানুষ বুঝছে, আর্থিক মন্দা ওবামা পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট বুশ থেকে উত্তরাধিকার সূত্রে। আর রিপাবলিকানরা একই ব্যর্থ নীতিই প্রস্তাব করছে বলে তিনি উল্লেখ করেন। ওবামার নীতি ওই সব ব্যর্থ নীতি থেকে আমাদের বের করে আনতে উপযোগী। ভোটাররা বুঝবে এবং তারা বর্তমান পরিস্থিতি থেকে ভালোর দিকে নিতে পারবে- এমন দলকেই হোয়াইট হাউস ও কংগ্রেসে দেখতে চাইবে। ওবামা খুবই শক্তিশালী নিরাপত্তা রেকর্ড রাখতে পারবেন।
আমরা এমন একটা সময়ে আছি, যখন রিপাবলিকানরা আমাদের অবস্থা কঠিন থেকে কঠিনতর করে তুলছে। ক্লিনটন বর্তমান স্পিকার রিপাবলিকান জন বোহেনারের প্রশংসা করে বলেন, তার সেন্স ভাল।মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








