ধূমপানে কোভিডে মৃত্যু ঝুঁকি ৫০ শতাংশ বাড়ে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেডরোস আধানম জানিয়েছেন, ধূমপানের কারণে কোভিডে মৃত্যুঝুঁকি প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পায়। ‘কমিট টু কুইট’ নামের তামাক বিরোধী প্রচারে গিয়ে এই সাবধান বার্তা জানান তিনি। হু প্রধান টেডরোস আধানম বলেন, ধূমপায়ীদের ক্ষেত্রে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া এবং কোভিডে মৃত্যুর ৫০ শতাংশ অতিরিক্ত ঝুঁকি রয়েছে। তাই কোভিডে মৃত্যুর ঝুঁকি কমাতে ধূমপান ছেড়ে দেয়ার আহবান জানান তিনি। তিনি আরও বলেন, শুধু কোভিড নয়, ধূমপান ছাড়লে ক্যানসার, হৃদরোগ এবং ফুসফুসঘটিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে।
বিশ্বের সমস্ত দেশের কাছে হু আবেদন জানিয়েছে, তারা যেন এই প্রচারে অংশ নিয়ে তামাকমুক্ত পরিবেশ গড়ে তুলতে উদ্যোগী হয়। ধূমপান স্বাস্থ্যের কতটা ক্ষতি করে সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্যও আহবান জানিয়েছেন টেড্রস আধানম। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ভাইবার, উইচ্যাট-এর মতো অনলাইন মাধ্যমকে কাজে লাগিয়ে সতর্কতার বার্তা ছড়িয়ে দিতে সচেষ্ট হতে হবে বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








