ধূমপান ত্যাগে উপকারী বন্ধু নিকোটিন প্যাচ ও ওষুধ সেবন!

অনলাইন ডেস্ক : ধূমপান ছাড়ার চষ্টা করছেন? ইচ্ছাশক্তির পাশাপাশি নিকোটিন প্যাচ বা চিকিত্সকের পরামর্শ অনুসারে ওষুধ সেবন করে ভালো ফল পাওয়া সম্ভব। সম্প্রতি আন্তর্জাতিক গবেষকদের একটি দল এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। ধূমপান ছাড়ার ক্ষেত্রে ওষুধ সেবনের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা নিয়ে এর আগের গবেষণাগুলোর ফল অনেক ক্ষেত্রেই পরস্পরবিরোধী ছিল। এর কারণ সম্পর্কে গবেষকরা বলেন- গবেষণায় পরীক্ষামূলকভাবে সফলতা দাবি করলেও বাস্তবে এর ফল ছিল ভিন্ন। ‘অ্যাডিকশন’ সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এক গবেষণাপত্রে আন্তর্জাতিক গবেষকদল দাবি করেছেন, ধূমপান ছাড়ার জন্য চেষ্টারতদের জন্য সাহায্যকারী বন্ধু হিসেবে নিকোটিন প্যাচ ও ওষুধ সেবনে কার্যকারিতা চার থেকে ছয়গুণ পর্যন্ত বেশি হয়। নিউ ইয়র্কের রোজওয়েল পার্ক ক্যানসার ইনস্টিটিউটের গবেষক কারিন কাসজা জানিয়েছেন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের ধূমপায়ীদের নিয়ে পরীক্ষা করে দেখা গেছে, তাঁরা নিকোটিন প্যাচ ব্যবহার করে ধূমপান ছাড়ার ক্ষেত্রে সফল হয়েছেন। চারটি দেশের মোট ৭ হাজার ৪০০ জন ধূমপায়ীকে নিয়ে এ গবেষণা করা হয়েছে। ধূমপান ছাড়ার ঘোষণা দেওয়ার পর তাঁদের নিয়ে ছয়মাস ধরে পর্যবেক্ষণ চালিয়ে গবেষকরা এ ফল পেয়েছেন। এর মধ্যে ২ হাজার ২০০ জন ধূমপান ছাড়তে ওষুধ সেবন করেছেন বা ধূমপান ছাড়ার জন্য নিকোটিন বিরোধী চিকিত্সা নিয়েছেন। গবেষকরা জানিয়েছেন, যারা ওষুধ সেবন না করে কেবল ধূমপান ছাড়তে চেয়েছেন তাদের মধ্যে কেবল ৫ শতাংশ ছয় মাস ধূমপান ছাড়া কাটাতে পেরেছেন। আর যারা ওষুধের সাহায্য নিয়েছেন তাঁদের ক্ষেত্রে সফলতার হার ১৫ শতাংশের বেশি। যারা ওষুধের পরিবর্তে ধূমপান থেকে বিরত থাকতে চুইং গামজাতীয় পণ্য গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সফলতার হার ৮ শতাংশ। গবেষকরা আরও জানিয়েছেন, যাঁরা ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন তাঁদের বেশির ভাগই তরুণ। এছাড়াও যাঁরা কম আয়ের মানুষ ও কম নিকোটিন আসক্ত, তাঁদের ধূমপান ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি। গবেষকরা আরও দেখেছেন, ওষুধ সেবনকারীদের চেয়েও যারা আত্মবিশ্বাসী, তাঁরাই ধূমপান ছাড়ার চেষ্টা করছেন বেশি।প্রথম আলো
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








