Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নতুন প্রজাতির মানুষ!

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: August 9, 2012 | 4:07 AM

‘হোমো রুডলফেনসিস’ প্রজাতির মানুষের কাল্পনিক ছবি‘হোমো রুডলফেনসিস’ প্রজাতির মানুষের কাল্পনিক ছবিI

 

অনলাইন ডেস্ক : ২০ লাখ বছর আগে পৃথিবীতে বিভিন্ন প্রজাতির মানুষ ছিল। আফ্রিকা মহাদেশেই স্বতন্ত্র তিন প্রজাতির মানুষের অস্তিত্ব ছিল। সম্প্রতি গবেষকেরা উত্তর কেনিয়ায় উদ্ধার করা জীবাশ্ম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এই তথ্য পাওয়ার কথা দাবি করেছেন। গতকাল বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। বিজ্ঞানীরা বলেছেন, আদিম যুগের বানরের বিবর্তনের ফলে মানুষ এসেছে বলে যে প্রচলিত ধারণা রয়েছে, এর বিপরীতে যুক্তি তুলে ধরার মতো জোরালো প্রমাণ হাতে এল তাঁদের। ‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণাবিষয়ক নিবন্ধে গবেষকেরা জানান, আফ্রিকায় এর আগে দুই প্রজাতির মানুষের খোঁজ পেয়েছিলেন তাঁরা। নতুন প্রজাতির মানুষের তথ্য যোগ হওয়ায় আফ্রিকায় মোট তিন প্রজাতির মানুষের সন্ধান পাওয়া গেল। কেনিয়ার নৃতাত্ত্বিকেরা ১৭ লাখ ৮০ হাজার থেকে সাড়ে ১৯ লাখ বছরের পুরোনো তিনটি মানুষের জীবাশ্ম খুঁজে পেয়েছেন। এসব নমুনার মধ্যে রয়েছে মুখ, চোয়ালের হাড়সহ দাঁত। গবেষকেরা ১৯৭২ সালে একটি মাথার খুলি আবিষ্কার করেছিলেন, যা মানুষের প্রজাতির চেয়ে আলাদা ছিল। আবিষ্কৃত এই প্রজাতির মানুষের বৈজ্ঞানিক নাম ‘হোমো রুডলফেনসিস’। এই মানুষটির মাথার খুলি অন্য মানুষের চেয়ে ভিন্ন ছিল। কারণ, এর খুলিতে মস্তিষ্কের আকার ছিল তুলনামূলক বড় এবং মুখ ছিল সমতল। কিন্তু গত চার দশকে এই প্রজাতির মানুষের আর কোনো নমুনা আবিষ্কার করতে পারেননি গবেষকেরা। তাই এটাকে নতুন প্রজাতি হিসেবে স্বীকৃতি দিতে পারছিলেন না তাঁরা। তবে কেনিয়ায় নতুন তিনটি জীবাশ্মের খোঁজ পাওয়ায় ১৯৭২ সালের আবিষ্কৃত খুলিটি ভিন্ন প্রজাতির মানুষের বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। ১৮ লাখ বছর আগে ‘হোমো ইরেকটাস’ পৃথিবীতে মানুষের সবচেয়ে পুরোনো প্রজাতি ছিল বলে ধারণা করতেন গবেষকেরা। এই প্রজাতির মানুষের মাথার আকার ছিল ছোট। কিন্তু ৫০ বছর আগেই গবেষকেরা আবিষ্কার করেন, এর চেয়েও পুরোনো প্রজাতি ‘হোমো হ্যাবিলিস’ ওই সময় একই সঙ্গে পৃথিবীতে বাস করত। গবেষক দলের নেতৃত্বে ছিলেন নাইরোবির টারকানা বাসিন ইনস্টিটিউটের গবেষক মিয়াভ লিকে। তিনি জানান, ‘মানুষের প্রজাতির মধ্যে ভিন্নতা ছিল। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যেভাবে বিবর্তন-প্রক্রিয়া ঘটেছে, মানুষের ক্ষেত্রেও একই রকম বিবর্তন ঘটেছে। পাথরের ব্যবহার শেখা অবধি এ প্রজাতির মানুষের মধ্যে পার্থক্য তৈরি হয়নি।’ লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষক ক্রিস স্ট্রিংগার বলেন, একেক অঞ্চলে একেক রকমের মানুষের বিবর্তন ঘটেছিল। প্রকৃতি বিভিন্ন ধরনের মানুষ তৈরি করেছিল। এর মধ্যে কেবল বর্তমান প্রজাতিটিই বিবর্তন-প্রক্রিয়ায় টিকে থাকতে সমর্থ হয়েছে।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV