Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নব্বইয়েও তরুণ তাঁরা,বেশ শক্তসমর্থ

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: December 17, 2011 | 1:58 PM

সুইডেনের স্টকহোমের একটি স্বাস্থ্যকেন্দ্রে বয়স্কদের শরীরচর্চাসুইডেনের স্টকহোমের একটি স্বাস্থ্যকেন্দ্রে বয়স্কদের শরীরচর্চা-এএফপি

 

‘যখন তরুণ ছিলাম একদিনও আমি দৌড়াইনি। আর এখন ছোটরাও আমার সঙ্গে দৌড়ে পারে না।’
আত্মবিশ্বাস ও তৃপ্তি নিয়ে এই দাবি করেন ৯৫ বছরের হার্বার্ট লাইড্টকে। সুইডেনের স্টকহোমের বাসিন্দা এই বৃদ্ধ এখনো বেশ শক্তসমর্থ। টানা ৪০ বছর ট্যাক্সি চালিয়েছেন তিনি। অবসর নেওয়ার পর ৬৯ বছর বয়স থেকে তিনি নিয়মিত দৌড়াতে শুরু করেন। এখন তাঁর বাড়ির সদর দরজায় ঝুলছে বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় বিজয়ীর পদক।
২০০১ সালে ৮৫ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ায় বয়স্ক ব্যক্তিদের এক দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে ৪০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়েন তিনি।
শুধু লিড্টকেই নন, সুইডেনে তাঁর মতো অনেক অশীতিপর বৃদ্ধই এখন বেশ স্বাস্থ্যসচেতন। অবসর নেওয়া এসব ব্যক্তি শেষ বয়সে শরীরটাকে কর্মক্ষম রাখতে নিয়মিত ব্যায়াম চর্চা করে যাচ্ছেন।
স্টকহোমের সিকলা হেলসোসেন্টার হেলথ ক্লাবের প্রশিক্ষক ক্রিস্টোফার সজোবার্গ জানান, আগে মানুষ অবসর জীবনে আরাম-আয়েশ চাইত। কিন্তু এখন এসব বয়স্ক ব্যক্তি কাজের ভেতর নিজেকে সচল রাখতে তৎপর। তাঁরা অনেকেই ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে চান। চান শেষ দিন পর্যন্ত কর্মক্ষম থাকতে।
জীবনযাত্রার মানের উন্নতির ফলে বিশ্বের অনেক দেশের মানুষ এখন দীর্ঘায়ু লাভ করছে। সুইডেনসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বয়স্ক মানুষের সংখ্যা। এএফপি।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV