Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নব নির্বাচিত ঢাকা মহানগর বিএনপি কমিটিকে প্রবাসী নেতৃবৃন্দের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: May 16, 2011 | 2:56 AM

পিবিসি২৪: সদ্য ঘোষিত ঢাকা মহানগর বিএনপি কমিটিতে সাদেক হোসেন খোকা কে আহবায়ক ও আব্দুস সালাম কে সদস্য সচিব ঘোষনা করায় অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন পেশার প্রবাসী নেতৃবৃন্দ।নেতৃবৃন্দের মধ্যে বিএনপি নেতা আলহাজ্ব সোলায়মান ভুঁইয়া, বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র যুবদল সাধারন সম্পাদক আবু সাইয়েদ আহাম্মদ, নিউজার্সি বিএনপি সভাপতি সোলায়মান সেরনিয়াবাদ, বেঙ্গল ক্যাবী সোসাইটির সাবেক সভাপতি জাকির হাওলাদার, বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সহ সভাপতি মতিউর রহমান লিটু, তারেক পরিষদের নেতা আশিকুর রহমান আশিক সহ অন্যান্ন নেতৃবৃন্দ রয়েছেন।

 

এছাড়া পটুয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার এক বিবৃতিতে নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং নতুন কমিটির নেতৃত্বে স্থবির হয়ে পড়া ঢাকা মহা নগর বিএনপি আবার কর্ম চঞ্চল হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 এদিকে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সদস্য সচিব ও ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম পিবিসি নিউজ কে দেয়া এক সাক্ষাৎকারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি সিনিয়র সহ সভাপতি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি সকল পর্যায়ের নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। 
তিনি বলেনঃ দেশের ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে দায়ীত্ব দেয়া হয়েছে ইনশাল্লাহ আমরা তা পুঙ্খানুপুঙ্খরুপে পালন করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকারকে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করব। তিনি আরো বলেনঃ এই মুহুর্তে মধ্যবর্তী নির্বাচন হলে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে তাতে কোন সন্দেহ নেই। জাতি আজ আওয়ামীলীগ সরকারের আসল চেহারা জেনে গেছে। তাই ক্ষমতার পালাবদল সময়ের ব্যপার মাত্র।
এছাড়া তিনি ১/১১ পরবর্তী সময়ে প্রবাসী নেতৃবৃন্দের ত্যাগের কথা স্মরন করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।  
ট্যাগ:
Situs Streaming JAV