Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নর্থইস্ট ফিলাডেলফিয়ায় বাংলাদেশীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: January 16, 2020 | 4:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নর্থইস্ট ফিলাডেলফিয়া ব্যাডমিন্টন ক্লাবের শীত কালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা গত ১৪ই জানুয়ারী অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি ক্লাবে দিবারাত্রি মনোরম ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় সর্বমোট ১৪টি দল অংশগ্রহন করে। প্রতিযোগিতায় বেসাপের সভাপতি স্বরন খান, উপদেষ্টা মাশুকুল ইসলাম, নির্বাচন কমিশনার, সাধারন সম্পাদক, বেসাপের সাধারন সদস্যগন সহ আপারডাবী, সেন্টার সিটি এবং নর্থইস্ট ফিলাডেলফিয়ার অনেকেই উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। ১৪টি দলের মধ্য চ্যাম্পিয়ন হন ইলিয়াস হোসাইন ও সাজেদুর রহমান এর দল এবং রানার আপ হন মুরাদ চৌধুরী ও মুকিত আহম্মেদ এর দল এবং তৃতীয় স্থান লাভ করেন মোস্তফা রেজওয়ান ও রাসেল আহম্মেদ এর দল।

খেলা পরিচালনায় ছিলেন বেসাপের সাবেক সেক্রেটারি কামরুল হাসান এবং খায়ের খান। উক্ত টুর্নামেন্টে মোস্তফা বাদল, মুরাদ চৌধুরী, খায়ের খান এবং সাব্বির হুসাইন এর পক্ষ থেকে সকল অংশগ্রহনকারী এবং অতিথিদের টি শার্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন টীমের হাতে ট্রফি তুলে দেন বেসাপের সভাপতি স্বরন খান এবং উপদেষ্টা মাসুকূল খান। রানার আপ টীমকে ট্রফি তুলে দেন বেসাপের সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান এবং বর্তমান সাধারন সম্পাদক স্বপন লস্কর। তৃতীয় স্হান অধিকারী টীমকে ট্রফি তুলে দেন বেসাপের সিনিয়র সহ সভাপতি আবেদীন জয়নাল। এছারাও আরো কয়েকটি ট্রফি খেলোয়ারদের হাতে তুলে দেন বেসাপের প্রাক্তন সহ সভাপতি আশরাফুল ইসলাম আরিফ, বেসাপের সহ সভাপতি নাহিদ রেজা জনি এবং দফতর সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন।শেষে পরিচালনা কমিটির পক্ষে খায়ের খান নর্থইস্ট বাংলাদেশী ব্যাডমিন্টন ক্লাব সকল সদস্যাসহ উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ষোষনা করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV