নর্থ আমেরিকা আওয়ামী লীগের উদ্যোগে স্থপতি মাজহারুল ইসলাম ও হুমায়ুন আহমেদ প্রয়ানে স্বরণ সভা
হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক : প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলাম ও নন্দিত কথা সাহিত্যিক ও লেখক হুমায়ুন আহমেদ এর প্রয়ানে গত ২২ জুলাই, রোববার বিকাল ৩টায় নিউইয়র্কের জ্যাক্সন হাইট্সের ঘরমেট রেস্টুরেন্টে নর্থ আমেরিকা আওয়ামী লীগের উদ্যোগে এক স্বরণ সভায় বাঙ্গালী জাতির গর্ব বাংলাদেশের এই দুই দিকপাল এর কর্মময় জীবনের উপর আলোচনা করেন।
নর্থ আমেরিকা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ ড. প্রদিপ রঞ্জন কর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশার পরিচালনায় অনুষ্ঠিত এ স্বরণ সভায় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মানবাধিকার নেতা রতন বড়–য়া ও সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতিবৃন্দ শরীফ শাহাবউদ্দিন, লুৎফুল করিম, কামাল আহমেদ, চন্দন দত্ত, রমেশ চন্দ্র নাথ, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক আলী আক্কাস, সহ-সম্পাদক এ.কে চৌধুরী ও কাউছার পারভীন প্রমুখ।
সভার প্রারম্ভে ১৯৭৫ এর ১৫ ই আগষ্ট স্ব-পরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু, ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ সহ আজ পর্যন্ত সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








