Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নাইজেরিয়ায় শেখ কামাল এর জন্মবার্ষিকী উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: August 5, 2020 | 7:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এর ৭১তম জন্ম বার্ষিকী ৫ আগষ্ট ২০২০ পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, শহীদ শেখ কামালের জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, জন্মদিনের কেক-কাটা এবং বিশেষ মোনাজাত।

আলোচনা পর্বে হাইকমিশনার জনাব মোঃ শামীম আহসান শেখ কামালের জীবনীর উপর আলোকপাত করতে গিয়ে বলেন যে, শেখ কামাল শুধুমাত্র একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ক্রীড়া জগতের আধুনিক ধারার স্থপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে দেশে ও বিদেশে বাংলাদেশের অসামান্য সাফল্যের কথা তুলে ধরে হাইকমিশনার বলেন যে আগামী দিনগুলোতে এক্ষেত্রে শেখ কামালের অসাধারণ অবদান যুব সমাজকে প্রেরণা যোগাবে। জনাব আহসান মিশন কর্তৃক বছর ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপনের কর্মসূচীর কথাও উল্লেখ করেন। মিশনের তৃতীয় সচিব জনাব মোহাম্মদ শাহ ইকরামুল হক এর সঞ্চালনায় আলোচনা পর্বে জনাব মোহাম্মদ শাহ ইকরামুল হক এবং কম্যুনিটি নেতা জনাব মো: আকবর হোসেনও বক্তব্য রাখেন।
শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে অডিটরিয়ামটি উৎসবের সাজে সাজানো হয়। বেলুন, রঙ্গীন পোস্টার প্রভৃতি দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো হলটি জন্মদিন পালনের একটি আনন্দঘন আবহ তৈরী করে। সবশেষে শহীদ শেখ কামাল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ এবং মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত নাইজেরিয়ার অতিথিবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের আপ্যায়িত করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV