Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

‘নাইন-ইলেভেন’ এর সন্ত্রাসী হামলায় নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলো প্রবাসী বাংলাদেশীরা

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: September 12, 2012 | 12:01 PM

নিউইয়র্ক (ইউএনএ): ‘নাইন-ইলেভেন’ নামে খ্যাত নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (বিশ্ব বাণিজ্য কেন্দ্র)-এ সন্ত্রাসী হামলায় নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে প্রবাসী বাংলাদেশীরা। দিনটি স্মরণে ঐ দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশী অধ্যুষিত নিউয়র্কের জ্যামাইকায় সমাবেশ ও সভার আয়োজন করা হয়। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইন্্ক ও নিউ আমেরিকান ওমেন্স ফোরাম যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। খবর ইউএনএ’র। জ্যামাইকার হিলসাইড এভিনিউ ও ১৬৭ স্ট্রটি-এর কর্নারে আনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের বিপুল সংখ্যক বাংলাদেশীরা ‘নাইন-ইলেভেন’ নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করে অবস্থান নেন। সমাবেশে সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. আব্দুল বাতেন, কমিউনিটি নেতা নাসির আলী খান পল,  সালেহ আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা বেগম, বাংলা একাডেমীর সাধারণ সম্পাদক ফাহিম রেজা নূর,  জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ মনির হোসেন ও প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, নিউ আমেরিকান ওমেন্স ফোরামের সভানেত্রী রোকেয়া আক্তার, ফোরামের সহ সভানেত্রী এডভোকেট রুবাইয়া রহমান, নির্বাহী পরিচালনক শিরিন কামাল, ষ্টেট এ্যাসেম্বলীওম্যান ও কংগ্রেসওম্যান পদপ্রার্থী গ্রেস মেং এর প্রতিনিধি রাসনা সাহা, রাফেয়া হাওলাদার, আব্দুর রশীদ, মোশাররফ হোসেন, মোহাম্মদ আলমগীর প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সমাবেশটি পরিচালনা করেন ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক এএম মিসবাহউজ্জামান। সমাবেশ শেষে স্থানীয় কিং কাবাব রেষ্টেুরেন্টে অনুষ্ঠিত অপর সভায় ২০০০ সালের ‘নাইন-ইলেভেন’-এর ঘটনায় নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেটে নব নিযুক্ত কনসাল জেনারেল মনিরুল ইসলাম। এই সভায় ফ্রেন্ডস সোসাইটি ও ওমেন্স ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশীদের সমাবেশে বক্তারা ‘নাইন-ইলেভেন’-এর ঘটনায় নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসীর কোন স্থান নেই। সন্ত্রাসীদের নেই কোন ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী। তারপরও কোন কোন মহল ‘নাইল-ইলেভেন’ ঘটনার জন্য মুসলমানদের দায়ী করে বিশ্বাসীর কাছে মুসলমানদের ‘টেরোরিস্ট অর্থাৎ সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা অব্যাহত রখেছে। যা মিথ্যাচার কিছুই নয়। বক্তারা বলেন, ইমিগ্র্যান্টদের দেশ যুক্তরাষ্ট্র সকল অভিবাসীর দেশ। এই দেশের সুখে-দু:খে আমরা জড়িত। আমাদেরকে সম্মিলিতভাবে যেকোন সন্ত্রাসী কর্মকান্ডসহ সকল যুদ্ধ আর বুলেটকে ‘না’ বলতে হবে। বিশ্বব্যাপী কূটনীতি, গণতন্ত্র আর মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই বিশ্ব শান্তি ফিরিয়ে আনতে হবে। সমাবেশে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে ফ্রেন্ডস সোসাইটির নেতৃবৃন্দের মধ্যে ছদরুন নূর, জহিরুল হক, সালাহউদ্দিন আহমেদ, সেবুল আহমেদ, এডভোকেট কামরুজ জামান, কসবা সমিতির সভাপতি একেএম সফিকুল ইসলাম, মেহবুব খান, মাহবুবুল আলম ফিরোজ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০০ সালের ৯ সেপ্টেম্বর সংঘটিত ওয়ার্ল্ড ট্রেড হামলায় ৯জন বাংলাদেশীসহ তিন হাজারের মতো লোক মৃত্যুবরণ করেন। এই ঘটনায় হাজার হাজার মানুষ আহত হন। অপরদিকে পাল্টে যায় বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি।ঐদিন সন্তাসীরা চারটি বিমান ছিনতাই করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে আত্বঘাতি হামলা চালায়। একটি বিমান পেনসেলভেনিয়ায় বিধ্বস্ত হয়। দিবসটি স্মরণে নিউইয়র্কের ম্যানহাটাস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রাঙ্গনে স্মরণ সভার মধ্যদিয়ে নিহতদের স্মরণ করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV