নাক দিয়ে টাইপ করে বিশ্বরেকর্ড
নাক দিয়ে টাইপ করে বিশ্বরেকর্ড গড়েছেন মো: খুরশীদ হোসেন। মাত্র ৩.৪৩ সেকেন্ডে সম্পূর্ণ ইংরেজি বর্ণমালা টাইপ করে নিজের নাম গিনেজ বুকে লিখিয়েছেন এই ভারতীয় নাগরিক।
এ জন্য তাকে গত কয়েকমাস প্রতিদিন গড়ে ৬ ঘণ্টা চর্চা করতে হয়েছে। ইন্টারন্যাশনাল বিজনেস টাইম এ বিষয়ে এক প্রতিবেদন ছাপিয়েছে।
একই সময়ে তিনি ১০৩-ক্যারেক্টারের একটি ইংরেজি বাক্য লিখতে সময় মাত্র ৪৭ সেকেন্ডে। এর আগের রেকর্ডটি ছিলও এক ভারতীয়র দখলে। ২০০৮ সালে দুবাইতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ওই ভারতীয় সময় নেন ১ মিনিট ৩৩ সেকেন্ড।
প্রতিযোগিতার সময় ২৩ বছর বয়সী খুরশীদের দু’হাত পেছন দিক থেকে বাধা ছিল। তার ঘিরে রেখেছিল অসংখ্য ভক্ত ও মিডিয়াকর্মী। টাইপ করা লেখা দেখার জন্য কি-বোর্ডের সঙ্গে বড় আকারের মনিটর লাগানো ছিল।
অসাধারণ এই সাফল্যের পর এক সাক্ষাৎকারে খুরশীদ বলেন, সফলতা লাভের জন্য প্রত্যেক পদক্ষেপই গুরুত্বপূর্ণ। অক্ষরের অবস্থান নির্ণয়ের জন্য আমাকে একচোখ বন্ধ রাখতে হয়েছিল। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে।বাংলাদেশ প্রতিদিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








