নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ’র বার্ষিক পরিকল্পনা
ইউএসএনিউজঅনলাইন.কম: নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্কের বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। নিউইয়র্কে গত ১ মার্চ অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এ পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এসোসিয়েশনের সভাপতি এ্যাড: কামরুজ্জামান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাক হামিদ হিরোর সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত করেন সহ সভাপতি মো: জিয়াউর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় কার্যকরি কমিটি। উপদেষ্টাদের মধ্যে ছিলেন মোতাহার হোসেন, মোজাফ্ফর হোসেন ও হযরত আলি। প্রধান উপদেষ্টা ড. মহসিন আলী, মফিজ আহমেদ ও শামসুল আলম শারিরীক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সভার শুরুতে মরহুম মেজর ফরিদ উদ্দিন সহ করোনায় মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত এবং নাটোর জেলা এসোসিয়েশনের সকল অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা হয়।
সভায় উপস্থিত উপদেষ্টারা ছাড়াও বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি শামীম আহমেদ, জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সহ সম্পাদক সোহেল রানা প্রমুখ। উপস্থিত ছিলেন ইয়াকুব আলি মিঠু, সেলিমউজ্জামান সেলিম, মাসুদ রানা, মুক্তার আলি, সুমন ইসলাম, শাহীন আলম, শাহ আলম, ইস্রাফিল, সরকার আবু সাইদ, রাজীব আলি, আমজাদ হোসেন, মিজানুর রহমান, মাসুদ উদ্দীন প্রমুখ।
বক্তারা নাটোর জেলা এসোসিয়েশনকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বিগত দিনের সকল কার্যক্রম নিয়ে আলোচনা এবং আগামী দিনের কার্য পরিকল্পনা প্রনয়ন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে নেয়া সিদ্ধান্তের মধ্যে রয়েছে, মাসিক চাঁদা সাধারণ সদস্য ১০ ডলার, আজীবন সদস্য ফি সিঙ্গেল ৩০০ ডলার ও ফ্যামেলি ৫০০ ডলার এবং কবর ক্রয় ১০০০ ডলার।
সভায় ২০২১ এর বার্ষিক পরিকল্পনাও প্রণয়ন করা হয়। এর মধ্যে ইফতার পার্টি ২৫ শে এপ্রিল, অভিষেক ও ঈদ পূনর্মিলনী ৩০ মে এবং পিকনিক ১৮ ই জুলাই নির্ধারণ করা হয়। এ ছাড়াও কার্যকরি কমিটি যে কোন অনুষ্ঠান আয়োজনে সিদ্ধান্ত গ্রহণ করবে। সকল অনুষ্ঠান রোববার দিন অনুষ্ঠিত হবে। সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাযক্রম শেষ করেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








