Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত এর নাটক ‘সিরাজউদ্দৌলা’ কোলকাতায় মঞ্চস্থ

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: January 29, 2020 | 9:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত রচিত ঐতিহাসিক নাটক ‘বাংলার নবাব সিরাজউদ্দৌলা’কোলকাতায় মঞ্চস্থ হয়েছে। গত ২৩ জানুয়ারী কোলকাতার দমদম নেতাজি মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়।কোলকাতার ব্লাইন্ড থিয়েটার প্রোডাকশন নিবেদিত, শ্যামবাজার অন্যদেশ থিয়েটার এর সহযোগিতায় দৃষ্টিহীন পরিচালক: সুভাষ দে পরিচালিত এ নাটকে অভিনয়ে অংশ নেন: সুভাষ দে, রবিশঙ্কর প্রসাদ ভার্মা, জনার্দান চৌধুরী, রাজনন্দ মিশ্র, আজাদ আলী মহলদার, নিপো মন্ডল, চন্দন দে, দিলীপ সরদার, সমীরণ দাস, সুমিতা হালদার, সরস্বতী হালদার এবং রিংকু বর্মন।

দৃষ্টিহীন পরিচালক সুভাষ দে বলেন, নাটক মানেই মানুষের জীবন। ব্রিটিশ শাসনামলে ১৭৯৫ সালে রুশ পরিচালক হেরেসিম লেবেডেফ কোলকাতায় আধুনিক মঞ্চরীতিতে একটি বাংলা নাটক মঞ্চস্থ করেন পরীক্ষামূলকভাবে।১৮৫৯ সালে এই কোলকাতায় প্রথম যে পূর্নাঙ্গ বাংলা নাটকটি মঞ্চস্থ হয় সেটি নাট্যকার মধুসুদন দত্তের “শর্মিষ্ঠা”।এরপর ১৮৬১ সালে ঢাকায় প্রথম মঞ্চস্থ হয় পূর্নাঙ্গ বাংলা নাটক দীনবন্ধু মিত্রের “নীল দর্পন”। ১৮৭৬ সালে অভিনয় নিয়ন্ত্রন আইন বলবৎ করে ব্রিটিশ সরকার। নীল-দর্পন মঞ্চায়নের ২২ বছর পর ১৮৯৮ সালে বাংলার নাট্যমঞ্চে আসে “নবাব সিরাজউদ্দৌলা”।নবাব সিরাজউদ্দৌলা একটি জনপ্রিয় ঐতিহাসিক নাটক। এ নাটকটি মঞ্চায়নের জন্য ৪০/৫০ জনের একটি বড় নাট্যগোষ্ঠী দরকার।কর্মব্যস্ত জীবনে এতবড় নাট্যদল পরিচালনা করা একবারেই অসম্ভব। এরপরও এটা একটি পোশাকী নাটক।৪০/৫০ জনের অভিনয়ে বিশাল কম্পোজিশনে সর্বত্র ব্যাপক পরিচিত এই জনপ্রিয় নাটকটিকে মাত্র ৮ জন শিল্পীর মাধ্যমে পুরো গল্পটাকে প্রায় ২ ঘন্টাব্যাপী যে মঞ্চায়ন সম্ভব এই সাহসটি দেখালেন নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত।আমি তার সাহসী উদ্যোগকে অভিনন্দন জানাই। আশা করছি খুব শীঘ্রই নাটকটি পশ্চিম-বঙ্গের বিভিন্ন স্থানে মঞ্চস্থ হবে। নাটকটি মঞ্চায়নে আগ্রহীদেরকে কোলকাতায় সুভাষ দে-র সঙ্গে ৯৮৫১৮৭৯৮৪৭ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV