Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বাংলাদেশ একটি মডেল -জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: December 2, 2012 | 12:13 AM

 নিউইয়র্ক : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে. আব্দুল মোমেন বলেছেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বাংলাদেশ একটি মডেল। বাংলাদেশে অবহেলিত জনগোষ্ঠী ও নারীর ক্ষমতার বিকাশে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এবং জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন, জাতীয়  গুরুত্বপূর্ণ পদে নারীদের স্থান দেয়াসহ স্থানীয় সরকারে নারী প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক গত ৩০ নভেম্বর শুক্রবার আয়োজিত ‘নারী, শান্তি এবং নিরাপত্তা’ শীর্ষক বিতর্কে অংশ নিয়ে ড. মোমেন তাঁর বক্তৃতায় আরো বলেন, সরকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছে এবং পাশাপাশি তাদেরকে বৃত্তি দেযা হচ্ছে, যা নারী শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা রাখছে। সন্তানের পরিচয়ের সঙ্গে মায়ের নাম অন্তর্ভূক্তির কথা উল্লেখ করে বলেন, এটি নারীর মর্যাদ দানের আরেকটি দৃষ্টান্ত। দারিদ্র বিমোচন, সম্পদের সুষম বন্টন, সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, আর্থসামাজিক উন্নয়ন, নারীর প্রতি সহিংসতা হ্রাস এসব ক্ষেত্রে বাংলাদেশের নীতি আজ বিশ্বব্যাপী অনুকরণীয়।

জলবায়ূ ঝুঁকি মোকাবেলায় তহবিল গঠণের আহবান :

একই দিনে জাতিসংঘে দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে জাতিসংঘ আয়োজিত ‘দারিদ্র জনগোষ্ঠীর উপর জলবায়ূ পরিবর্তনের প্রভাব’ অপর এক আলোচনায় অংশ নিয়ে স্থায়ী প্রতিনিধি ড. মোমেন বিশ্ব সম্প্রদায়কে বিশেষ করে ধনী দেশগুলোর জলবায়ূজনিত ঝুঁকি মোকাবেলায় বিপুল অঙ্কের একটি তহবিল গঠনের প্রস্তাব উত্থাপন করে তিনি বলেন, এই তহবিল থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর মধ্যে অর্থ ও সম্পদ বন্টন করতে হবে। এই কার্যক্রম গ্রহণ করা না গেলে এমডিজি’র অনেক লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। জাতীয় ও আন্তর্জাতিক দারিদ্র পরিস্থিতি, প্রাকৃতিক দূর্যোগ সম্পর্কিত তথ্য উপস্থাপন করে তিনি বলেন, বিশ্বব্যাংকের সাম্প্রতিক হিসাব অনুযায়ী বিশ্বে বর্তমানে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা  ১ দশমিক ৪ বিলিয়ন। প্রতি বছরই বিশ্বে চরম দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। জলবায়ূর পরিবর্তনের প্রভাবে আগামী ২০২০ সাল নাগাদ আরো অতিরিক্ত ৫০ মিলিয়ন লোক খাদ্য সঙ্কটে পড়বে বলে তিনি আশঙ্কা করেন। জলবায়ূর প্রভাবজনিত ক্ষয়ক্ষতি থেকে দরিদ্র জনগোষ্ঠীকে রক্ষা করতে যথা সময়ে বিশেষ করে প্রাকৃতিক দূর্যোগের পূর্ব মুহুর্তে জনসচেতনতা কার্যক্রম গুরুত্বের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV