নারী সাংবাদিকে হুমকি, হোয়াইট হাউস মুখপাত্র ডকলো বরখাস্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নারী সাংবাদিককে হুমকি দেওয়ায় হোয়াইট হাউস মুখপাত্র টি জে ডকলোকে বরখাস্ত করা হয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করায় ওই সাংবাদিককে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন তিনি। যার জেরে সাতদিনের জন্য বিনা বেতনে বরখাস্ত করা হয়েছে তাকে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।
বিবিসি জানায়, প্রেসিডেন্ট জো বাইডেনের উপ-প্রেস সচিব টি জে ডকলো সম্প্রতি পলিটিকোর রিপোর্টার তারা পামেরিকে হুমকি দেন। পামেরি আরেক সাংবাদিকের সঙ্গে ডকলোর গোপন সম্পর্কের গুঞ্জন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি জানান, ওই ঘটনার পর ডকলো সাংবাদিক পামেরির কাছে ক্ষমা চেয়েছেন। এক টুইটে সাকি লেখেন, ডকলো নিজেই প্রথমে স্বীকার করেছেন যে, তিনি প্রেসিডেন্টের বেঁধে দেওয়া আচরণবিধি অনুসরণ করতে পারেননি।
জেন সাকি টুইটে জানান, অসদাচরণ করায় ডকলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ডকলোকে সাময়িক বরখাস্ত করার হলেও অনেকে তাতে সন্তুষ্ট হতে পারেননি। তাদের মতে, প্রেসিডেন্ট বাইডেন এক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছেন। জেন সাকি জানান, এক সপ্তাহের জন্য বিনা বেতনে বরখাস্ত করা ছাড়াও কাজে ফেরার পর ডকলো আর কখনও পলিটিকোর রিপোর্টারদের সঙ্গে কাজ করতে পারবেন না।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








