নিইইয়র্ক স্টেট অ্যাসেম্বলী প্রাইমারী নির্বাচন ২৩ জুন : বাংলাদেশী ষ্টেট অ্যাসেম্বী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু, ৩ প্রার্থীকে বাগ-এর সমর্থন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে আসন্ন নিইইয়র্ক স্টেট অ্যাসেম্বলী নির্বাচনে বেশ কয়েকজন বাংলাদেশী-আমেরিকান প্রার্থী এবার নির্বাচন করছেন। তারা প্রত্যেকেই ডেমোক্র্যাট দলীয় প্রার্থী। এই নির্বাচন ঘিরে প্রার্থীদের পক্ষে ভোটারদের সমর্থনে সর্বত্রই চলছে প্রচারণা, চলছে ফান্ড রেইজিং। সেই সাথে কমিউনিটির বিভিন্ন সংগঠন বাংলাদেশী প্রার্থীদের সমর্থনে চালিয়ে যাচ্ছে নানা কার্যক্রম। আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে প্রাইমারী নির্বাচন। অপরদিকে আগামী ১৪ ফেব্রুয়ারী শুক্রবার ভোটার হওয়ার শেষ দিন বলে জানা গেছে। নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৭ আসনে-এর প্রার্থী মেরি জোবাইদা নির্ধারিত সময়ের মধ্যে ইউএস সিটিজেনধারী যারা ভোটার হননি তাদেরকে ভোটার হওয়ার জন্য উদাত্ব আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির সানিসাইড, রিজউড, এলআইসি, এস্টোরিয়া, উডসাইড ও ম্যাসপ্যাথ এলাকা ডিষ্ট্রিক্ট ৩৬ থেকে লড়ছেন মেরী জোবাইদা।
তিন প্রার্থীকে বাগ-এর সমর্থন
এদিকে বাংলাদেশী আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ (বাগ) আগামী নির্বাচন ঘিরে দক্ষিণ এশিয় বংশোদ্ভুত তিন প্রার্থীকে এন্ডোর্স করেছে। নিউইর্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় গত ৩০ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তিন প্রার্থীর নাম ঘোষণা করে বাংলাদেশী আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ-বাগ। এসময় বাগ-এর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, পরিচালক ড. জাহাঙ্গীর কবির প্রমুখ বক্তব্য রাখেন।
নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৭ আসনে বাগ-এর সমর্থীত প্রার্থী মেরি জোবাইদা। মেরি নিউইর্ক ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট। বাগ-এর সমর্থন পেয়ে খুশি তিনি। বলেন, কমিউনিটির লোকজন কাজ করলে তার জয় নিশ্চিত।
নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৪ আসনে জয় চৌধুরীকে সমর্থন দিয়েছে বাগ। আর নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬ আসনে বাগ-এর সমর্থিত প্রার্থী ভারতীয় বংশোদ্ভুত জোহরান মমদানী।
মেরী জোবাইদার প্রার্থীতা ঘোষণা

নিইইয়র্ক স্টেট অ্যাসেম্বলী নির্বাচনে ডিস্ট্রিক্ট থার্টি সেভেন আসনে ডেমোক্রেট প্রার্থী মেরি জোবাইদা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছেন। গত ১ ফেব্রুয়ারী শনিবার বিকেলে কুইন্স ব্লু-বার্ডের সানি সাইড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন মেরি। তার

প্রচারণায় যৌথভাবে অংশ নেয় এমপ্লিফাইহার সংগঠন। এসময় নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীর অন্যান্য আসনের প্রার্থী খলিল এন্ডারসন, জয় চৌধুরী, সিটি কাউন্সিলের প্রার্থী ব্র্যান্ড ওলিয়ারি ও এটর্নি নাজমুল আলমসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রচারণা শুরু করে মেরী জোবাইদা বলেন, কমিউনিটির উন্নয়নে কাজ করতে চান তিনি। ফিরিয়ে আনতে চান গণতন্ত্র।
জয় চৌধুরী প্রার্থীতা ঘোষণা

ডেমোক্রেটিক পার্টি থেকে নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন বাংলাদেশী কমিউনিটি অ্যাক্টিভিস্ট জয় চৌধুরী। গত ৩০ জানুয়ারী বৃহস্পতিবার রাতে নিউইর্কের জ্যাকসন হাইটসের একটি বারে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিতভাবে প্রার্থীতা ঘোষণা করেন। প্রার্থীতা ঘোষণার সময় ডেমোক্রেট দলের কয়েকজন নেতাসহ কমিউিনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জয় চৌধুরী বলেন, আগামী প্রাইমারীতে

নিউইয়র্ক স্টেইট অ্যাসেম্বলী পদে ডিস্ট্রিক্ট-৩৪ থেকে নির্বাচন করতে চান তিনি। তিনি বলেন, সাধারণ মানুষের জীবন মানের উন্নয়ন ও জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে আনাই তার নির্বাচনী প্রচারণা লক্ষ্য। সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তিনি নিজেকে একজন গর্বিত ক্যাব ড্রাইভার হিসেবে অভিহিত করেন। এসময় তার সমর্থনে বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে ক্যাম্পেইন চেয়ার এটর্নি রিচার্ড লা ছালে, কো চেয়ার এটর্নি খাগেন্দ্র জিসি, ডেনিক মার্টিনাস, ক্রিস্টোফার এসপিনোজা, ব্রায়েন হার্ট ও বাংলাদেশী কমিউনিটি নেতা মোহাম্মদ আলী ও মোরশেরদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।
কুইন্স বোরো প্রেসিডেন্ট পদপ্রার্থী রিচার্ডের সমর্থনে এক সভা

নিউইয়র্ক কুইন্স বোরো প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনোভান রিচার্ডের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়েছে নিউইর্কের জ্যাকসন হাইটসে। সভায় সাইথ এশিয়ান কমিউটিটির নেতৃবৃন্দ ডেমোক্রেট পার্থী হিসেবে রিচার্ডকে সমর্থন জানানা। গত ২ ফেব্রুয়ারী রোববার বিকেলে জ্যাকসন হাইটসের একটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। সাউথ এশিয়ান ডেমোক্রেটিক অ্যালায়েন্সের আয়োজনে সভা পরিচালনা করেন ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী। সভায় কুইন্স বোরো প্রেসিডেন্ট প্রার্থী ডোনোভান রিচার্ড বলেন, বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটিকে শক্তিশালী করাই তার রাজনীতির মূল লক্ষ্য। সভায় অন্যান্যের মধ্যে মূলধারার রাজনীতিক মোরশেদ আলম, মিশেল জনসন, মোস্তফা খান, কমিউনিটি নেতা মোহাম্মদ রশিদ, ফখরুল ইসলাম দেলোয়ার, অ্যাডভোকেট নাসির উদ্দিন, সৈয়দ ওয়াসিফ, সেলিম সাঈদ, আজাদ বাকের, মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, আহমেদ জাকিয়া, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা খান মিরাজ, বদরুন্নাহার খান মিতাসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








