Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের কোর্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলা খারিজ, অর্থ উদ্ধার নিয়ে অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: March 23, 2020 | 8:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস : যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলা খারিজ হয়ে গেছে। নিউইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট শুক্রবার এ আদেশ দেয়। ২০১৬ সালে সাইবার হামলা চালিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় গত বছর এ মামলা দায়ের করা হয়েছিল। ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে এ মামলা করা হয়েছিলো। সবমিলিয়ে ৬টি প্রতিষ্ঠান ও ১৫ ব্যক্তির বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। এতে চুরি হওয়া অর্থসহ মামলা পরিচালনার সমুদয় ব্যয় এবং দোষীদের শাস্তি দাবি করা হয় । এ রায়ের ফলে অর্থ উদ্ধার নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

মামলার অন্যতম বিবাদী সোলায়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর মালিক কোম্পানি ব্লুমবেরি  রিসোর্টস গ্রুপ সোমবার ফিলিপিন্সের স্টক এক্সচেঞ্জে এ তথ্য জানায়। মামলায় আরসিবিসি এবং এর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ ডজনখানেক ব্যক্তিকে আসামি করা হয়েছিল।

রিজার্ভ চুরি ও মুদ্রা পাচারের ৮টি ঘটনায় গত বছরের জানুয়ারিতে আরসিবিসির একটি শাখার ব্যবস্থাপক মাইয়া দেগুইতোকে ৩২ থেকে ৫৬ বছরের কারাদন্ড এবং ১০ কোটি ৯০ লাখ ডলার জরিমানা করা হয়।

২০১৬ সালের ফেব্রুয়ারীতে হ্যাকাররা সুইফট পেমেন্ট পদ্ধতিতে প্রতারণার আশ্রয় নিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয়। ওই অর্থ ম্যানিলার আরসিবিসি শাখার অ্যাকাউন্টে পাঠানো হয়। শাখার প্রধান ছিলেন দেগুইতো। বানান ভুলের কারণে বিপুল অর্থ চুরি যাওয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ।

সেই অর্থ ফিলিপিন্সের আর্থিক প্রতিষ্ঠান ফিলরেমের মাধ্যমে দেশটির তিনটি জুয়ার আসরে যায়। সেই অর্থের হদিস পাওয়া যায়নি। ম্যানিলা জাঙ্কেট অপারেটর থেকে চুরি করা অর্থের দেড় কোটি ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে। গতকাল এই তথ্য প্রকাশ করেছে মামলার এক বিবাদী প্রতিষ্ঠান ব্লুমবেরি রিসোর্ট করপোরেশন। রয়টার্স/ইনকোয়ারার/বিবিসি

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV