Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় শবে বরাত উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: February 5, 2026 | 9:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে ব্যাপক ধর্মীয় উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহিমান্বিত রাত শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান। গত ২ ফেব্রুয়ারি সোমবার বাদ মাগরিব থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এই মাহফিলে শবে বরাতের মাহাত্ম্য ও ফজিলত তুলে ধরেন আমন্ত্রিত আলেম ও বক্তারা।
বক্তারা বলেন, দীর্ঘ প্রায় এক যুগ ধরে স্থানীয় কিছু মসজিদ ও ইসলামিক সেন্টারে এ রাতের কর্মসূচি না থাকায় প্রবাসী মুসলমানদের মধ্যে যে আফসোস ও বেদনাবোধ জমে উঠেছিল, তারই এক অনন্য প্রতিফলন ঘটেছে এ আয়োজনের মাধ্যমে। বিষয়টি গভীরভাবে অনুধাবন করেন গোল্ডেন এইজ হোমকেয়ার ও শাহ নেওয়াজ গ্রুপের সিইও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ ও তাঁর সহধর্মিণী রানো নেওয়াজ। মুসলমানদের দীর্ঘদিনের আক্ষেপের প্রতি সাড়া দিয়ে জ্যাকসন হাইটসে এ রূহানী মাহফিল আয়োজনের উদ্যোগ নেন তাঁরা।
অতিথি বক্তা ইমাম কাজী কায়্যূম তাঁর বক্তব্যে বলেন, পবিত্র কোরআনের সূরা দুখানের আয়াতের মর্মার্থ অনুযায়ী এই রাতে মহান আল্লাহ বান্দার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ফয়সালা করে থাকেন। বিগত এক বছরের আমলনামা পেশ করা হয় এবং আগামী এক বছরের জন্ম-মৃত্যু, সুখ-দুঃখ, ভালো-মন্দ ও বিপদাপদ লিপিবদ্ধ করা হয়। সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত আল্লাহ তায়ালা ক্ষমা ও দান করার জন্য বান্দাদের অপেক্ষায় থাকেন—এ কারণেই এ রাত মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজক আজকাল সম্পাদক শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহ শহীদুল হক। পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেন নতুন প্রজন্মের ইমাম ক্বারী মুসতানজিদ বিল্লাহ রাব্বানী।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, এটর্নি মঈন চৌধুরী, গোল্ডেন এইজ হোমকেয়ার প্রোগ্রাম প্ল্যানার অনিক রাজ, আই টিভির পরিচালক শহীদুল্লাহ, জেএমসি’র সাধারণ সম্পাদক ফখরুল দেলওয়ার এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলাইমান প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি শাহ নেওয়াজ মাহফিলে উপস্থিত হওয়া সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঘোষণা দেন, প্রতি বছরই শবে বরাত আরও বৃহৎ পরিসরে পালিত হবে ইনশাআল্লাহ।
মিলাদুন্নবী ও ঈসালে সাওয়াবের দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কায়্যূম। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV