Monday, 9 March 2026 |
শিরোনাম
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জমজম ট্রাভেলস ইউএসএ’র অফিস উদ্বোধন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: March 11, 2024 | 12:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জমজম ট্রাভেলস ইউএসএর অফিস উদ্বোধন করা হয়েছে। ৮ মার্চ শুক্রবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় দোয়া-মাহফিলের মাধ্যমে এ অফিস উদ্বোধন করা হয়।
দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের ইমাম হেদায়েতুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জমজম ট্রাভেলসের মার্কেটিং এক্সিকিউটিভ তাওহিদ মাহবুব মুন্না। শুভেচ্ছা বক্তব্য রাখেন জমজম ট্রাভেলসের চেয়ারম্যান মাহবুব আলম, আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ইন্ক-অ্যাটাব’র সভাপতি কর্নফুলী ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন, সহ সভাপতি রহমানিয়া ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মোহাম্মদ কে. রহমান (মাহমুদ), জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।
জমজম ট্রাভেলসের মার্কেটিং এক্সিকিউটিভ তাওহিদ মাহবুব মুন্না জানান, ২০০৭ সালে সিরাজগঞ্জ শহরে জমজম ট্রাভেলস যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি বর্তমানে দুবাই ও আমেরিকাতে ব্যবসায় পরিধি বাড়িয়েছে । দুবাইতে জমজম ট্রাভেলসের শাখা রয়েছে। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে আমরা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। আমেরিকাতেও আমরা সেবা প্রদান শুরু করেছি।
তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ করে দুবাইয়ের টুরিস্ট ভিসা, রেসিডেন্স ভিসা, গোল্ডেন ভিসা, দুবাই প্যাকেজ ট্যূর, সৌদি আরবে প্যাকেজ ট্যূর, ওমরা ভিসা প্রসেসিং করা হয়ে থাকে। এছাড়ও মিশর, ভারতসহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়। আমরা ভিসা, টিকেট, ট্রান্সপোর্টেশন, গাইডনেসসহ সম্পূর্ণ সেবা প্রদান করে থাকি।

Situs Streaming JAV