নিউইয়র্কের জ্যামাইকায় বিনামূল্যে ফ্লু-শট কর্মসূচি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মানবাধিকার সংস্থা হিউমান সাপোর্ট করপোরেশনের উদ্যোগে প্রতি বছরের মত এবারো বিনামূল্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন (ফ্লু-শট) কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকালে নিউইয়র্কের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউর স্কলাসটিকা টিউটোরিয়াল সেন্টারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল প্রবাসী বাংলাদেশি ফ্লু-শট গ্রহণ করেন।
বাংলাদেশিদের দ্বারা পরিচালিত নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশন গত সাত বছর ধরে বিনামূল্যে ফ্লু-শট কার্যক্রম পরিচালনা করে আসছে। জ্যামাইকায় কর্মসূচির উদ্বোধন করেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান। ঢাকার নটরডেম কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপিকা হোসেনে আরা বেগমকে প্রথম টিকাদানের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন ও মুক্তিযুদ্ধা সরাফ সরকারকে টিকাদানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি, মূলধারার রাজনৈতিক সংগঠক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলায়মান আলী।
এসময় উপস্থিত ছিলেন ইত্তেফাক’র যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান শহিদুল ইসলাম, জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, মুক্তিযোদ্ধা সরাব সরকার, ফ্লু-শট কর্মসূচির সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান সিভিএস ফার্মেসির ম্যানেজার টনি ইউ, হিউম্যান সাপোর্ট করপোরেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন সেন, আতিকুর রহমান, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্যা জাহানারা আক্তার আলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মাসুদ সিরাজী, ফরিদপুর জেলা সমিতির সহ-সভাপতি বাবলু সরদার ও সহ সভাপতি মোঃ রমজান আলী বাচ্চু, শেফালী রওশন, জোনার সামী প্রমুখ।
প্রধান অতিথি মুহম্মদ ফজলুর রহমান কর্মসূচির উদ্বোধন করে বলেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটির সকলের সুস্থতার লক্ষ্যে এই ফ্রি ভ্যাকসিন কর্মসূচি একটি সময়োপযোগী সিদ্ধান্ত।
হিউম্যান সাপোর্ট করপোরেশনের প্রেসিডেন্ট মো. সোলায়মান আলী জানান, যাদের হেলথ ইনস্যুরেন্স নেই বা যারা নবাগত, বিনামূল্যে টিকাদানের সুযোগ তারাই বেশী গ্রহণ করেন। যারা এখনো টিকা নেননি বা আনডকুমেন্টেড বা ভিজিটর তারাই মূলত এই প্রোগ্রামের বেনিফিসিয়ারি হন। তিনি বলেন, আমরা প্রতিটি কর্মসূচিতে ব্যাপক সাড়া পাচ্ছি। আবাল বৃদ্ধ বনিতার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিশেধক টিকা গ্রহণের মাধ্যমে টিকা দান কর্মসূচির প্রথম দিন সম্পন্ন হয়। উল্লেখ্য, সিভিএস ফার্মাসি ম্যানেজার এমি আলগোর ভ্যাকসিনগুলি স্পন্সর করেন। সিভিএস ফার্মাসিস্ট বিশিষ্ট ফার্মাসিস্ট মিষ্টার টনি ইউ নিজে এই টিকা দান ইনজেকশন শরীরে প্রবেশকার্য সুসম্পন্ন করেন। বাবলু সরদার, রমজান আলী বাচ্চু, জুনান নাশিদ সানি, শেফালী রওশন , মোঃ আলম, ও ফরিদ আলম সার্বিক সহযোগিতা করেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








