নিউইয়র্কের বাংলা ট্যুর নেদারল্যান্ডস ও সৌদি আরব যাচ্ছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী পরিচালিত একমাত্র গাইডেড ট্যুর প্রতিষ্ঠান ‘বাংলা ট্যুর’ তাদের একটি ভ্রমণ গ্রুপ নিয়ে আগামী ১ অক্টোবর মঙ্গলবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের উদ্দেশ্যে জন এফ কেনেডি বিমানবন্দর ত্যাগ করবে। গ্রুপটি আমস্টারডাম এবং হল্যান্ড ছাড়াও সৌদি আরবের পবিত্র শহর মক্কায় ওমরাহ পালন এবং মদীনায় রাসুল (সা:) মাজার জিয়ারত করে নিউইয়র্ক ফিরে আসবে। খবর ইউএনএ’র।
জানা গেছে ভ্রমণ গ্রুপটি পর্তুগালের রাজধানী লিসবন হয়ে উত্তরের ভেনিসখ্যাত আমস্টারডামের ভ্যানগগ যাদুঘর, রিক্স যাদুঘর,দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ নির্মমতার প্রতীক হিসাবে পরিচিত অ্যানা ফ্রাঙ্কের বাড়ী ও মিউজিয়াম সহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবে। এরপর ট্যুর গ্রুপটি যাবে নেদারল্যান্ডের আর একটি ঐতিহাসিক শহর এবং ফুলের দেশ হিসাবে পরিচিত হল্যান্ডে। সেখানে তারা ওয়াইন্ড মিল, ফিশিং ভিলেজ, চিজ ফ্যাক্টরী, এ্যাডামস মিউজিয়াম এবং হলান্ডের কানট্রি সাইড পরিদর্শন করবে।
নেদারল্যান্ডস ভ্রমন শেষে গ্রুপটি যাবে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায়। সেখানে তারা ওমরাহ পালন সহ ইসলাম ধর্মের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করবে। এরপর মদীনায় রাসুল (সা:) এর মাজার জিয়ারত করে ১৩ অক্টোবর নিউইয়র্ক ফিরে আসবে। বাংলা ট্যুর কর্তৃপক্ষ জানান, বিশ্বের ৫টি মহাদেশের বিভিন্ন দেশে ট্যুর অপারেট করা ছাড়াও আগামী নভেম্বর থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত ওমরাহ প্যাকেজ চালু করবে। দ্বিতীয় আর একটি বিশেষ প্যাকেজে পবিত্র মক্কা ও মদীনা ছাড়াও বিশ্ব মুসলিমের তৃতীয় পবিত্র শহর জেরুজালেম অন্তর্ভুক্ত থাকবে।
ট্যুরে অংশগ্রহনকারীরা ইসলামের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাসে নামাজ আদায় এবং বনি ইসরাইল বংশের বহু নবী এবং রাসুলের মাজার জিয়ারত, ডেড সী পরিদর্শন সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমনের সুযোগ পাবেন। এবারের ভ্রমনেও ট্যুর গাইডের দ্বায়িত্ব পালন করবেন বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান। ভ্রমণ এবং ওমরাহ পালনে আগ্রহীরা ৩৪৭ ২৮০ ৭২৬৯ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








