নিউইয়র্কে ‘আল ইখলাছ’ ম্যাগাজিনের মতবিনিময় সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক থেকে প্রকাশিত ত্রৈমাসিক ‘আল ইখলাছ’ ম্যাগাজিনের প্রথম প্রকাশ উপলক্ষে প্রকাশনা ও মতনিনিময় সভা অনুষ্ঠিত হয় সানিসাইডের ৪৫-১২ গ্রীনপয়েন্ট এভিনিউতে অবস্থিত ‘সিলেট ফিউশন কুইজীন রেষ্টুরেন্টে’। ১১ অক্টোবর বিকেল ৫টায় ম্যাগাজিনের সম্পাদক আবু সালেহ শোআইব এর উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সানিসাইড মুসলিম সেন্টারের ইমাম জুবায়ের রশিদ এবং আল নুর একাডেমীর পরিচালক ও ইমাম মুফতি মোহাম্মদ ইসমাঈল।
ইমাম জুবাইর বলেন, পত্রিকা হচ্ছে জ্ঞানের ভান্ডার। এখানে জ্ঞানীদের কথা লিখা হয় আর জ্ঞান হচ্ছে মশাল স্বরূপ। দ্বীনি এলম অন্বেষনের মাধ্যমে ‘আল ইখলাছ’ নামক প্রজ্জ্বলিত মশালের ভান্ডারকে সমৃদ্ধ করতে হবে আমাদের লেখা দিয়ে। এই ম্যাগাজিন প্রকাশনা ও প্রচারের জন্য সবাইকে উদ্ধুদ্ধ করেন তিনি। মুফতি মোহাম্মদ ইসমাঈল বলেন, আমরা প্রবাসে অবস্থান করছি। কিন্তু নিজেদের ধর্মকে বির্সজন দিতে পারিনা। সকলের লিখার মাধ্যমে ইসলামের দাওয়াতের কাজ করতে হবে। আমাদের ইবাদতের সাথে ইখলাছের সর্ম্পক আছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের ইবাদতে খুশু খুজু থাকবে হবে।
ম্যাগাজিনের সম্পাদক আবু সালেহ শোয়াইব ‘আল ইখলাছ’ ম্যাগাজিনের প্রকাশনার এর সাথে সকল পাঠকের সম্পৃক্ততা উপর জোর দিয়ে এতে লেখা পাঠানো ও আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান। ম্যাগাজিনের সহ সম্পাদক আবদুল্লাহ ও আব্দুল হামিদ সোহেল ‘আল ইখলাছ’ ম্যাগাজিন এর প্রকাশনা উৎসব ও মতবিনিময় সভায় আগমনের জন্য ধন্যবাদ জানিয়ে এই ম্যাগাজিনকে এগিয়ে নিয়ে যাবার আহবান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সানিসাইড মুসলিম সেন্টারের সেক্রেটারী নাসির হায়দার, ট্রাস্টি সদস্য পারভেজুর রহমান, আইটিভির পরিচালক শহিদুল্লাহ।
ম্যাগাজিনের ব্যবস্থাপনার সম্পাদক এমডি খায়ের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ‘আল ইখলাছ’ ম্যাগাজিন এর ব্যাপক প্রচার, প্রসার এর জন্য সকলের দোয়া কামনা করেন।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








