Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আসসাফা ইসলামিক সেন্টারের নতুন কার্যকরী পরিষদ: সভাপতি জসীম, সম্পাদক মুফতী লুৎফুর, কোষাধ্যক্ষ মনির

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: June 28, 2020 | 3:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে আসসাফা ইসলামিক সেন্টারের বার্ষিক সাধারন সভা ২৭ জুন শনিবার বাদ আছর বিকাল ৭ ঘটিকায় সেন্টারের মেইন ফ্লোর ও দ্বিতীয় ফ্লোরে সিটি গাইড লাইন অনুসরন করে স্বত:স্ফুর্ত আজীবন সদস্যদের উপস্হিতিতে অনুষ্টিত হয়। দুপর্বে আয়োজিত সাধারন সভা ইমাম মাওলানা জাকারিয়া মাহমুদের কোরান তিলাওয়াতের মাধ্যমে প্রথম পর্ব শুরু হয়।

সেক্রেটারী জেনারেল মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমীর সন্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সেন্টারের সভাপতি সুলতান আহমদ জসীম এবং মসজিদের উন্নতি ও অগ্রগতির ব্যাপারে বিস্তারিত বিবরন পেশ করেন সাধারন সম্পাদক মুফতী ক্বাসিমী।
সেন্টারের ট্রেজারার আলহাজ্ব মনির আহমদ বার্ষিক আয় ব্যয়ের রিপোর্ট পেশ করেন। সর্ব সম্মতিক্রমে বার্ষিক রিপোর্ট অনেমুদিত হয়।
প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি সেন্টারের উন্নতি ও অগ্রগতির জন্য কার্যকরী পরিষদকে অভিনন্দন ও শুভ কামনা জানান এবং ইমাম মাওলানা রফিক আহমদের প্রশংসা করে বলেন সুনীপন বয়ান ও ভার্চুয়াল অনলাইন ইসলামিক প্রোগ্রামের মাধ্যমে আসসাফার ভাবমুর্তি আমেরিকা তথা পুরো বিশ্বে ফুটিয়ে উঠেছে।
সিনিয়র উপদেষ্টা ডাক্তার নুরুর রহমান মসজিদ তথা সেন্টারের দুবৎসরের অগ্রযাত্রায় কার্যকরী পরিষদকে সাধুবাদ জানান।
প্রথম পর্ব এখানে সমাপ্ত হয়।
দ্বিতীয় পর্ব প্রধান নির্বাচন কমিশনার শাহীন এম জলিলের সভাপতিত্বে শুরু হয় ।
কমিশনার মাষ্টার আব্দুল খালিক প্রথমে বক্তব্য রাখেন। তিনি বলেন, মসজিদের যাত্রা শুরু হয়েছিল এলেন ষ্ট্রীটের একটি টেইলারিং ষ্টোর থেকে পরে ১২৫ হাজার ডলার দিয়ে খালি জায়গা খরিদ করে আজ ছয়তলা ভবনে আমরা হাজির। তিনি আল্লাহ পাঁকের শুকরিয়া এবং মসজিদ কমিটির অভিনন্দন জানান। পরিশেষে ইমাম মাওলানা রফিক আহমদ মোনাজাত পরিচালনা করেন।
কমিশনার গোলাম কিবরিয়া বর্তমান কমিটিকে আগামী দুবৎসরের জন্যে মনোনীত প্রস্তাব করলে উপস্হিত আজীবন সদস্যবর্গ তা গ্রহণ করেন।
পরে প্রধান নির্বাচন কমিশনার শাহীন এম জলিল নতুন কার্যকরী পরিষদ ২০২০-২০২২ দুবৎসরের জন্যে নাম ঘোষনা করেন।
আসসাফা ইসলামিক সেন্টার ২০২০-২০২২ কার্যকরী পরিষদ
সভাপতি : সুলতান আহমদ জসীম, সহ সভাপতি : এমডি শফিক মিয়া, সাধারন সম্পাদক : মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী, সহ সাধারন সম্পাদক : মোহাম্মদ আবুল কাসিম, কোষাধ্যক্ষ : আলহাজ্ব মনির আহমদ, সহ কোষাধ্যক্ষ : মোহাম্মদ মহসিন, কার্যকরী সদস্য : আলহাজ্ব আবদুস সাত্তার, ফারুক আলম এবং মাহমুদ আলী।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV