নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি অব ইউএসএ ইনক গত ২৩ ফেব্রুয়ারী সোমবার ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে। এস্টোরিয়ার আল আমিন ইসলামিক সেন্টারে (জামে মসজিদে) অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এছাড়াও মাহফিলে সংগঠনের কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদারের বাবা ফজলুর রহমান তরফদার, শাহজালাল মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি সদস্য তরাজ মিয়া ও আল আমীন মসজিদের মুসল্লী সোয়েব আহমেদের জন্য বিশেষ দোয়া করা হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও এতে দেড় শতাধিক মুসল্লি অংশ নেন। খবর ইউএনএ’র।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা লুৎফুর রহমান ও মাওলানা নেসার আহমেদ।
মাহফিলে বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের সহ কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে আল আমিন জামে মসজিদ পরিচালনা কমিটির আব্দুর রকীব, শাফায়েত খান, মিসবাউর রহমান এনাম, মোহাম্মদ হেলাল ও আব্দুর রহীম, কুলাউড়া এসোসিয়েশনের কোষাধ্যক্ষ লিটন আহমেদ, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটির সদস্য চমন উদ্দিন, রাহাত খান, শহীদ মিজানুর রহমান, মোহাম্মদ শাহীনুজ্জামান, গোলাম কিবরিয়া চৌধুরী, মশফিক চৌধুরী, মুশফিকুর রহমান, আবু বকর সিদ্দিক, আল আমীন, মোখলেসুর রহমান, হাজী মোহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মোহাম্মদ আফাজ উদ্দিন, মঞ্জুরী আহমেদ মুন, জায়েদ আহমেদ, রাশিদা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা দেওয়ান শাহেদ চৌধুরী, হাজী আব্দুর রহমান, সহ সভাপতি কয়েস আহমদ, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সদস্য আবু সোলেমান, রুবেল আহমেদ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলটি সফল করায় বিশেস সহযোগিতার জন্য এপোলো ইন্স্যুরেন্স-এর প্রেসিডেন্ট শমশের আলীকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। এছাড়াও প্রচন্ড তুষারপাত উপক্ষো করে বৈরী আবহাওয়ার মধ্যে বিপুল সংখ্যক মানুষ ইফতার মাহফিলে উপস্থি হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন|
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








