নিউইয়র্কে কবি রাজু বিশ্বাস রমার ‘ভাঙনের তীরে তৃষিত নাবিক’র প্রকাশনা অনুষ্ঠান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের প্রতিশ্রুতিশীল কবি ও লেখক রাজু বিশ্বাস রমার কাব্যগ্রন্থ ‘ভাঙনের তীরে তৃষিত নাবিক’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। ব্রঙ্কসে পার্কচেষ্টারের বাংলা টাউন রেষ্টুরেন্টের হল রুমে বইটির প্রকাশনা অনুষ্ঠান হয় গত শনিবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. প্রভাত চন্দ্র দাস। প্রধান অতিথি ছিলেন ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রদীপ কুন্ডু। কবি রাজু বিশ্বাসের মা কবিতা বিশ্বাস আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বইটির মোড়ক উম্মোচন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক হোসনে আরা, এ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকু, বহ্নিশিখার পরিচালক সবিতা দাস, কবি রাজু বিশ্বাসের বাবা শ্যামাপদ বিশ্বাস, স্বামী শ্যামলভদ্র, কিশোর বিশ্বাস, অজিত চন্দ্র ও রাম দাস ঘরামি। কাব্যগ্রন্থ ভাঙনের তীরে তৃষিত নাবিক থেকে আবৃত্তি করেন প্রদীপ বিশ্বাস ও প্রদীপ কুন্ডু।
ফজলুর রহমান বলেন, কবি রাজু বিশ্বাস রমার কবিতায় স্মৃতি কাতরতা রয়েছে। স্বদেশ প্রীতি রয়েছে। এই স্বদেশ প্রীতি, স্মৃতিকাতরতা দেশ ও স্বাধীনতার জন্য।

ডা. প্রভাস দাস বলেন, কবি রাজুর যে শুধু কাব্য প্রতিভা রয়েছে তা নয়। তিনি অভিনয় জানেন। গানও গাইতে পারেন। আমি তার সাফল্য কামনা করি।
পরে বহ্নিশিখার ক্ষুদে শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন। এ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকুর মেয়ে পারমিতা তালুকদার হাছন রাজার একক সঙ্গীত পরিবেশন করেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








